বিল কপালিয়ায় টিআরএম প্রকল্প বিরোধী ৬জন আটক, বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ
শফিয়ার রহমান শফি,বিজয় নিউজ ২৪ডটকম,মনিরামপুর,(যশোর)প্রতিনিসধিঃ বিল কপালিয়ায় অপরিকল্পিত টিআরএম প্রকল্প বিরোধীদের মধ্যে ৬জনকে গ্রেফতারের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে বালিধা গ্রামের বাইলের খালী এক প্রতিবাদ সমাবেশ করে। শওকত গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, নুর ইসলাম ফকির, ছালাম মেম্বর, সিদ্দিক মেম্বর, আকবর গাজী, আসাদুজ্জামান অংশু, আনোয়ারা বেগম,নূরজাহান খাতুন, মর্জিনা বেগম ও হেনা পারভীন প্রমুখ। উক্ত সমাবেশে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। উলেখ্য জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আব্দুল ওহাব’র বহরের গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনায় ৩০জনকে অভিযুক্ত করে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় তারা ঢাকা হাই কোর্টে জামিন নিতে গেলে বুধবার আদালত এলাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে ৬জন গ্রেফতার হয়। আটককৃতরা হলো বালিধা গ্রামের নাজমুল বাশিয়া,ওমর আলী গাজী, হাফিজুর রহমান, শওকত সরদার, পাঁচাকড়ি গ্রামের মোহাম্মদ আলী ও আব্দুর রাজ্জাক মহলদার। এদিকে শুক্রবার দিন ব্যাপী বিল কপালিয়া এলাকা পরিদর্শন শেষে অনুষ্ঠিত ওই সমাবেশ স্থলে বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চীফ রিপোর্টার মধু সূদন মন্ডল অংশ নিলে এলাকাবাসী তাকে স্বাগত জানান।
পুলিশ মোতায়েনের মাধ্যমে নেংগুড়াহাট মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান
ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তাল অবস্থা বিরাজ করছে
শফিয়ার রহমান শফি,বিজয় নিউজ ২৪ডটকম,মনিরামপুর (যশোর) প্রতিনিধি \
পুলিশ মোতায়েন করে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে যশোরের মনিরামপুর নেংগুড়াহাট মাধ্যমিক বিদ্যালয়ে। গতকাল শনিবার মনিরামপুর থানার দায়িত্ব প্রাপ্ত ওসি আজমলসহ ৮ সদস্যের একদল পুলিশ ওই বিদ্যালয় চত্ত্বরে মোতায়েন করে শিক্ষার্থীদের ক্লাস চালানো হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি’র মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়,গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রায় ৭’শতাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষক আব্দুল গফুরের অপসরণ ও পুনঃরায় ম্যানেজিং কমিটি গঠনের দাবীতে ক্লাস বর্জনসহ বিক্ষোভ সমাবেশ করে। মঙ্গলবার এলাকার প্রায় শতাধিক অভিভাবক বিদ্যালয়ে যান কমিটি গঠন প্রসঙ্গ নিয়ে। এ সময় দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক লাঞ্ছিত হন অভিভাবদের হাতে। এসময় আ’লীগ ও বিএনপির পন্থী অভিভাবক পৃথক ২টি পক্ষে বিভক্ত হয়ে উত্তেজনা সৃষ্টি হয়। অনিয়মতান্ত্রিক ভাবে কমিটি গঠনের প্রতিবাদে বিএনপি এদিন বিকেলে বিদ্যালয় চত্ত্বরে সমাবেশের আয়োজন করে। অবশ্য শিক্ষক খালেককে লাঞ্ছিত করার ঘটনায় আ’লীগ ও একই দিন বিকেলে বিদ্যালয় চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এদিন বিএনপি গ্রুপ স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা বজলুর রহমানের নেতৃত্বে অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিদ্যালয় চত্ত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনসহ ১৪৪ ধারা জারি করে। এ ঘটনার পর উত্তাল অবস্থা বিরাজ করছে বিদ্যালয়টিতে। এঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিদ্যালয়ে পুলিশ মোতায়েনের মাধ্যমে যথারীতি ক্লাস চললেও বিএনপি নেতৃত্বাধীন পক্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। প্রধান শিক্ষক আব্দুল গফুর এঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে স্থানীয় চেয়ারম্যান বজলুর রহমান জানিয়েছেন, বিদ্যালয় ছুটি কালীন সময়ে অভিভাবকদের না জানিয়ে এলাকার আ’লীগ দলীয় কতিপয় ব্যক্তিকে নিয়ে প্রধান শিক্ষক আব্দুল গফুর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করেছেন। যা সম্পূন্ন অনিয়ম তান্ত্রিকভাবে কমিটি করা হয়েছে।
প্রধান শিক্ষক আব্দুল গফুর বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে কোন অনিয়ম করা হয়নি। ওয়াসা নজরুলকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে যা যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ৬ জুন অনুমোদন দিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির যে অবস্থা তা শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।








