ধর্ষণের অভিযোগে পিঙ্কি প্রামাণিককে আটক : ভারতের জাতীয় সফল মহিলা অ্যাথলিট পুরুষ বলে প্রমানিত
দীপক রায়, বিজয় নিউজ ২৪ ডটকম, প:ব: ভারত : এশিয়ান গেমস-সহ বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের হয়ে সোনা জিতেছেন এই অ্যাথলিট। তাকে ২০০৯ সালের জানুয়ারীতে প্রথম দেখেছিলাম কলকাতায় যুবভারতী ষ্টেডিয়ামে। সেখানে তাকে দেখে কখনোই মনে হয়নি যে সে পুরুষ। এর পরেও বেশ কয়েকবার সেই ষ্টেডিয়ামেই দেখা হয়েছিল তার সাথে। কম কথা বলা, মিশুকে মেয়েটি বাস্তবে পুরুষ ভেবে অবাকই হচ্ছি। একবার যুবভারতীতে তার থাকার ঘরেও গিয়েছিলাম। প্রাক্তন অ্যাথলিট ও প্রাক্তন সাংসদ জ্যোতিময়ী সিকদারকে ফোন করে জানতে চাইলাম, এটা কি করে সম্ভব? তিনি জানালেন, তিনিও ভেবে অবাকই হচ্ছেন। সবচেয়ে বড় কথা এতদিন ধরে এমন একটা বিষয়কে গোপন করে লুকিয়ে রাখা সম্ভব হল কি করে? আর কেউই কি জানতে পারলেন না তার কোন সহকারী মহিলা অ্যাথলিটেরা?
সবাইকে অবাক করে এশিয়াডে পদকজয়ী ভারতের জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক পুরুষ বলে প্রমানিত হয়েছেন। গত বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার একথা জানিয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। জনৈক মহিলাকে ধর্ষণের অভিযোগে জাতীয় অ্যাথলেট পিঙ্কি প্রামাণিককে আটক করে পুলিস। প্রথমে পুলিশ এই অভিযোগের বিষয়টি নিয়ে বেশ ধন্দে ছিল। কিন্তু গত বুধবার উত্তর ২৪ পরগনার তেঘরিয়ার বাসিন্দা জনৈক মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করেছেন পিঙ্কি প্রামানিক। পাশাপাশি ধর্ষণেরও অভিযোগ এনেছেন তিনি। পিঙ্কি প্রামাণিককে আদালতে পেশ করেছে পুলিস। আদালত পুনরায় সরকারী হাসপাতালে মেডিক্যাল টেস্টের অনুমতি দিলেও
রাজি হননি পিঙ্কি প্রামাণিক। বিষয়টি আদালতকে জানিয়েছে পুলিস। জানা গিয়েছে, ওই মহিলার বাড়িতে ভাড়া থাকতেন পিঙ্কি প্রামাণিক। এর আগে একবার নদীয়া জেলায় রানাঘাটে অস্ত্র রাখার অভিযোগে পিঙ্কি প্রামাণিক গ্রেফতার হয়েছিলেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী