ফরিদপুরে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও প্রকাশ নিয়ে তোলপাড় : থানায় মামলা
জেড জামান, বিজয় নিউজ ২৪ ডটকম, ফরিদপুরঃ এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার পর প্রেমিক সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছাড়ার ঘটনা নিয়ে গোটা ফরিদপুর শহরজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সেই ভিডিও চিত্র এখন অনেকের মোবাইল ফোনে। ইন্টারনেট ও মোবাইল ফোনে সেই ভিডিও দৃশ্য ছড়িয়ে পড়ার পর ভূক্তভোগী ছাত্রীটি লোকলজ্জার ভয়ে এখন বাড়ী থেকে বের হচ্ছেনা। এমনকি তার পরিবারের সদস্যরা বাইরে মুখ দেখাতে পারছেনা। এ ঘটনা প্রকাশের পরপরই লম্পট প্রেমিক পালিয়ে গেছে। এ ঘটনায় গত সোমবার কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
মামলার সূত্র ও ছাত্রীর সাথে কথা বলে জানা যায়, ফরিদপুরের এক কলেজের ছাত্রী তন্নি (ছদ্বনাম) যার বাড়ী মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি গ্রামে। রাজবাড়ী জেলার শাইলকাঠি গ্রামের সমশের শেখের বখাটে পুত্র সবুজ দীর্ঘদিন ধরে ছাত্রীটির কলেজে যাওয়া আসার পথে প্রেম নিবেদনের চেষ্টা করে। তন্নি জানায় সে বিবাহিতা। এরপরও সবুজ তার পিছু ছাড়েনি। ফরিদপুর শহরের পদ্মা স্যানেটারী ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ম্যানেজার পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে সে তন্নিকে বসে আনে। গত ১০ মে সকালে তন্নি ফরিদপুর নিউ মার্কেটে কাপড়-চোপড় কিনতে আসলে আগে থেকে পিছু নেয়া সবুজ কথা আছে বলে পদ্মা স্যানেটারী নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫ম তলায় নিয়ে যায়। সেখানে নিয়ে সবুজ নানা ভাবে ভয় দেখায় এবং মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে তন্নিকে ধর্ষন করে। আর এ ধর্ষনের দৃশ্য মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে। ভিডিও করার সময় তন্নির গায়ের গহনা ও জামাকাপড় খুলে পাশে রাখা হয়। পরে সে সোনার গহনা আর ফেরত দেয়নি। সেদিন গহনা ছাড়াই তন্নি বাড়িতে ফিরতে বাধ্য হয়ে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ধর্ষনের দৃশ্য সবাইকে দেখানো হবে বলে হুমকি দেয় সবুজ। লোকলজ্জার ও স্বামীর ভয়ে সে ঘটনাটি কাউকেই বলতে সাহস পায়নি। সম্প্রতি, সবুজ ফের ভিডিও দৃশ্য সবাইকে দেখানোর কথা বলে মর্জিনার কাছে মোটা অংকের টাকা দাবি করে। এভাবে কিছুদিন সবুজ টাকা চেয়ে ব্যর্থ হয়ে সম্প্রতি ইন্টারনেটে অশীল ভিডিওটি ছেড়ে দেয় ও ভিডিওটির সিডি করে বাজারজাত করে। আর এ অশীল ভিডিওটি বিভিন্ন মোবাইল ফোনের দোকানের মাধ্যমে শতশত যুবকের কাছে পৌছে যায় সেটি। এ ঘটনাটি জানতে পেরে তন্নি লোকলজ্জার ভয়ে কলেজে আসা বন্ধ করে দেয়। তন্নির স্বামী এ ঘটনা জানার পর তাকে ত্যাগ করে। অশীল ভিডিওটির বিষয়ে লোকজন তন্নিকে নানা কটু কথা বলতে শুরু করলে সে মানষিকভাবে বিপর্যস্থ হয়ে পড়ে। কোন উপায়ন্তর না দেখে গত রোববার বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (বাষ্ট) ফরিদপুর কার্যালয়ে গিয়ে তার ঘটনার বিস্তাvারত জানায়। বাষ্ট সংগঠনের কর্মকর্তারা তন্নিকে আইনের আশ্রয় নিতে বলে। পরে গতকাল সে নিজেই বাদী হয়ে সবুজকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। তন্নি জানায়, লম্পট সবুজ প্রেমের অভিনয় করে এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এমনকি তার নিকটাত্নীয় এক কলেজ ছাত্রীও তার হাত থেকে রেহাই পায়নি। এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মেয়েটি একটি অভিযোগ ও ঘটনার সিডি দিয়েছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
রাজবাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেড জামান, বিজয় নিউজ ২৪ ডটকম, ফরিদপুরঃ র্যাব-৮, রাজবাড়ী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গতকাল সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে রাজবাড়ী জেলার সদর থানাধীন মজলিশপুর সাকিনস্থ মেসার্স নিহাজ জুট স্পিনার্স লিমিটেড এর সামনে খুলনা টু ঢাকা-মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন তলাশী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে রাত ৮ টার সময় যশোর হতে আগত একটি ট্রাক তলvশী করে মোঃ আবু বক্কর (৪২) এবং মোঃ ইকরাম (১৯)কে ৫’শ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-৮, রাজবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাপ্টেন হিমাদ্রি শেখর রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় যে, আনুমানিক রাত ৮ টার দিকে যশোর হতে রাজবাড়ীর উদ্দেশ্যে ট্রাকে বহন করে ২ মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন মজলিশপুর সাকিনস্থ মেসার্স নিহাজ জুট স্পিনার্স লিমিটড এর সামনে খুলনা টু ঢাকা-মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন তলাশী অভিযান পরিচালনা করতে থাকে। অভিযান পরিচালনাকালে রাত ৮ টার দিকে যশোর হতে রাজবাড়ীগামী একটি ট্রাক চেকপোষ্টের নিকট পৌছিলে আভিযানিক দলের সদস্যগণ ট্রাকটি থামিয়ে মহাসড়কের পার্শ্বে দাড় করিয়া উপস্থিত লোকজনের সম্মুখে ট্রাকটি তলাশী করে। তলাশীকালে ট্রাকের মধ্যে ত্রিপল দিয়ে ঢাকা ৫টি লাল গোলাপী রং এর পাষ্টিকের জালি বস্তা ভর্তি ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী । দীর্ঘদিন যাবৎ তারা দেশের ভিতর ও সীমান্তবর্তী অঞ্চল থেকে বিভিন্ন মাদক ক্রয় পূর্বক দেশের বিভিন্ন স্থানে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পরিশেষে আসামীরা র্যাবের কড়া নজরদারীতে ফেনসিডিল বহনকারী ট্রাকসহ হাতেনাতে ধরা পড়ে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী