সিলেটে নানী-নাতনীকে জবাই করে হত্যা
বিজয় নিউজ ২৪ ডটকম ,সিলেট : সিলেট শহরতলির দলইরপাড়ায় দিন-দুপুরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন দলইরপাড়া গ্রামের শিক দম্পত্তি নাসির উদ্দিন ও তার স্ত্রী সকালে বাড়ি থেকে স্কুলে চলে যান। এই সুযোগে দুপুরের দিকে দূবৃর্ত্তরা তার বাড়িতে ঢুকে নাসির উদ্দিনের শাশুড়ী মোমেনা খাতুন ও শিশু কন্যা সাদিয়াকে জবাই করে খুন করে চলে যায়। পরে বিকেল ৩ টার দিকে নাসির উদ্দিনের বড় মেয়ে তৃষা স্কুল থেকে ফিরে দুই জনের লাশ দেখে চিৎকার দিলে আশপাশে লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে, কী কারনে এই জোড়াখুনের ঘটনা ঘটেছে পুলিশ প্রাথমিক ভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী