নোয়াখালীতে তিন শিশু জীবন্তদগ্ধ
বিজয় নিউজ ২৪ ডটকম: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বায়োজিদ গ্রামে শুক্রবার রাতে চুলা থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের তিন শিশু জীবন্তদগ্ধ হয়ে মারা গেছে। নিহতরা হলো, মো. ফকির (৯), বিবি আয়েশা (৬) ও সম্পদ (২)। তাদের বাবার নাম গিয়াস উদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বসতঘরের কোণে একটি লাকড়ির চুলায় রান্না করছিলেন স্ত্রী আলেয়া বেগম। একপর্যায়ে চুলা থেকে তাদের খড়ের ঘরে আগুন লাগে। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ওই তিন শিশু জীবন্তদগ্ধ হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসী আগুন নেভাতে সক্ষম হয়। পরে তিন শিশুর লাশ উদ্ধার করে তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে চর জব্বার থানার এসআই স্বপন সরকার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী