শোকে স্তব্ধ নাইজেরিয়া
বিজয় নিউজ ২৪ ডটকম: শোকে স্তব্ধ নাইজেরিয়া। বিমান দুর্ঘটনায় এক সঙ্গে ১৫৩ জন যাত্রী নিহত হওয়ায় কাঁদছে দেশটি। এ ঘটনায় সেখানে ঘোষণা করা হয়েছে তিন দিনের জাতীয় শোক। চায়ের আড্ডা থেকে শুরু করে অফিস আদালত সর্বত্র একই আলোচনা। সবাই যেন বেদনায় মুষড়ে পড়েছেন। স্থানীয় সময় রোববার একটি যাত্রীবাহী বিমান লাগোস আবাসিক এলাকার একটি দ্বিতল ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানের সব আরোহী নিহত হন। বিমান পরিবহন সংস্থার এক কর্মকর্তা হ্যারল্ড ডেনুরেন জানিয়েছেন, আবুজা থেকে লাগোসের উদ্দেশ্যে রোববার যাত্রা করা বিমানটির কোন যাত্রীই বেঁচে নেই। লাগোস রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, বিমানটিতে ১৫৩ জন যাত্রী ছিলেন। পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকা সত্ত্বেও এয়ারপোর্টের কাছে বিমানটি গিয়ে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। তবে এর কোন কারণ জানা যায়নি। নাইজেরিয়ার জাতীয় জরুরি বিভাগের একজন মুখপাত্র বলেছেন, আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আহতের সংখ্যা কত তা জানা যায়নি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথান রোববার রাতেই এ দুর্ঘটনার কারণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। দুর্ঘটনার পর লাগোস বিমানবন্দর বন্ধ করে দিয়ে অপেক্ষমাণ যাত্রীদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী