ক্রিকেট থেকে অবসর নিয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন ধোনি
দীপক রায়,বিজয় নিউজ ২৪ ডটকম,প:ব: ভারত : এবার ক্রিকেট ছেড়ে তিনি যোগ দেবেন ভারতীয় সেনাবাহিনীতে। হ্যা, ভারতের ক্রিকেট দলের সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এমনটাই চান। তিনি চান ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য লড়তে৷ গত শনিবার কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটানোর ফাঁকে এই কথা জানান তিনি। তাই বলে ২২ গজের থেকে সোজাসুজি সেনাবাহিনীতে কেন? এদিন ধোনি জানিয়েছেন, ‘আমার প্যাশন দেশের পতাকার সম্মান রক্ষার জন্য লড়াই৷ ক্রিকেট মাঠে নয়, দেশের সীমান্তে দাঁড়িয়ে৷ ক্রিকেট থেকে অবসরের পর যোগ দিতে চাই ভারতীয় সেনাবাহিনীতে’৷
পাশাপাশি তিনি অবিলম্বে ভারত-পাক ক্রিকেট চালুর দাবিও করেছেন। ধোনি জানিয়েছেন, বরাবরই তিনি জওয়ানদের ভক্ত৷ গত বছরই ভারতীয় সেনাবাহিনী বিশ্বকাপ জয়ী অধিনায়ককে লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদা প্রদান করেছিল৷ মনে হয় সেই কারনেই তার সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছাপ্রকাশ।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী