Home  » আজব দুনিয়া

নওগাঁয় মাছের গায়ে ‘ইয়া আল্লাহু’ নাম লেখা

Posted-রবিবার, ৩ জুন, ২০১২ Time-১০:৫২ am ◊ বাংলা- ২০ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-আজব দুনিয়া  

আইনুল ইসলাম,বিজয় নিউজ ২৪ ডটকম, নওগাঁ প্রতিনিধিঃ জীবন্ত মাছের গায়ে আরবিতে আল্লাহর কুদরতি ‘ইয়া আল্লাহু’ নাম লেখা অবস্থায় পাওয়া গেছে।  জানা গেছে নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ডাল পুকুড়িয়া দূর্গাপুর সরকারি খাস জলাশয়ে ‘ইয়া আল্লাহু’ নাম লেখা একটি ছিলভার কাপের মাছটি পাওয়া গেছে। জানা গেছে একই এলাকার আ: সালাম ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছে। গত শুক্রবার সকালে সে জেলে দ্বারা পুকুরের মাছগুলো ধরছিল। মাছ ধরার সময় স্থানীয় ক’জন ছেলে ওই জেলেদের জাল টানছিল। জাল টানার কারণে ওই জেলারা খাবারের জন্য ওই ছেলেদের একটি করে মাছ  দেয়। ওই এলাকার আ: ছামাদের স্কুল পড়ুয়া ২য় শ্রেনীর ছাত্র সজিব ওই মাছটি নিয়ে বাড়িতে আসলে তার হাতে থাকা মাছটির গায়ে লেখা দেখে হৈ চৈ পড়ে যায়। মাদ্রাসা পড়ুয়া আ: মজিদ মাছটির গায়ে ‘ইয়া আল্লাহু’ লেখা দেখতে পায়।  সরজমিনে গিয়ে দেখা গেছে সজিবের বাবা ভ্যান চালক আ: সামাদ একটি বড় প্লেটে ওই মাছটি নিয়ে গত দু’দিন ধরে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনকে দেখাচ্ছে। দেখা গেছে মাছটির গায়ের সামনের দিকে লেজ থেকে কান পর্যন্ত একটি লম্বা চাঁদের মতো বাঁকা সেলাই মেশিনের সুচের মতো খাচ কাটা কারুকাচের দাগের মাঝ পথে ‘ইয়া আল্লাহু’ লেখা শব্দ দেখা গেছে। মাছটির বিপরীত দিকে একই ভাবে কারুকাজ করা লম্বা দাগের উপরে একটি ‘যা’ হরফ লেখা দেখা গেছে। মাছটির ওজন প্রায় ৫’শ গ্রাম। স্থানীয় মোতাহার, আনিছুর, আশরাফ, নেকবর, হাফিজ, রেজাউল, তসলিম, নাসিব, শেফালী, মিনা, শিউলী, ফাতেমাসহ ক’জন প্রত্যক্ষদর্শী জানান, মাছটির গায়ে কারুকাজ করা ‘ইয়া আল্লাহু’  নামটি ১ম দিনে দেখতে কিছুটা লাল রঙের ছিল। মাছটি বর্তমানে বিটিবি নিউজ ডটকম এর সম্পাদক এম, এ বারি খানের গ্রামের বাড়িতে সংরক্ষিত আছে। ভ্যান চালকের স্কুল পড়ুয়া ছেলের উপকারার্থে মাছটি সরকারি বা বেসরকারিভাবে সংরক্ষণ করে রাখতে চাইলে ০১৭১৬৭১৩০৫৭১ ও ০১৯১৬২০৭২৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। মাছটি উপজেলা সদরে নিয়ে আসার সংবাদ পেলে এক নজর দেখার জন্য বহু লোক ভীড় জমায়।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!