Home  » জাতীয়, রাজশাহী বিভাগ

আজ জয়পুরহাটের নবগঠিত ক্ষেতলাল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

Posted-রবিবার, ৩ জুন, ২০১২ Time-১০:৫০ am ◊ বাংলা- ২০ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-জাতীয়, রাজশাহী বিভাগ  

এসএস মিঠু ,বিজয় নিউজ ২৪ ডটকম, জয়পুরহাট থেকে : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ (রোববার) অনুষ্ঠিত হচ্ছে জয়পুরহাট জেলার ক্ষেতলার উপজেলার নবগঠিত ক্ষেতলাল পৌরসভার প্রথম নির্বাচন ।২০১০ সালে ১২হাজার ৯শ ৫৩ জন ভোটার নিয়ে জেলার ৫ম পৌরসভা হিসেবে ‘ক্ষেতলাল পৌরসভা’ গঠনের পর চলতি বছরের গত ২৬ এপ্রিল এর প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ।এ  নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন এবং  সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে প্রতিদ্বদ্বিতা করছেন ১২জন প্রার্থী ।

স্থানীয় সরকারের এ নির্বাচনটি সম্পূর্নভাবে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত ও দলীয় পরিচয়ের বাইরে, প্রার্থীদের ব্যক্তিগত পরিচয়ে অনুষ্ঠিত হবার কথা থাকলেও বাসত্মবে তার প্রতিফলন খুব কমই দেখা যায়। ‘ক্ষেতলাল পৌরসভা’র প্রথম  নির্বাচনটিতেও তার ব্যতয় ঘটেনি।স্থানীয় আ’লীগ ও বিএনপি’ মেয়র পদে আনুষ্ঠানিক ভাবে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে।নেতা-কর্মীদের মধ্যে বিভ্রামিত্ম দুর করতেই সর্বসম্মতিক্রমে নিজ নিজ দলের পক্ষ থেকে প্রার্থীদের এ নাম ঘোষণা করা হয়েছে- বলে প্রধান দুটি দলের নীতিনির্ধারনী মহল থেকে জানানো হয়েছে।

ক্ষেতলাল উপজেলা আ’লীগের আহবায়ক খলিলুর রহমানের (আনারস), উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোলস্না (দোয়াত-কলম), ক্ষেতলাল উপজেলা যুবদলের  সভাপতি এবং জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক সংগঠনের সভাপতি জিয়াউর রহমান চৌধূরী (তালাচাবি),তার সহোদর- বড় ভাই উপজেলা বিএনপি’র একাংশের কোষাধ্যক্ষ নবীউল ইসলাম চৌধূরী (দেওয়াল ঘড়ি) এবং বিএনপি’র সমর্থক ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোতা (কাপ-পিরিচ) এবারের নির্বাচনে  মেয়র পদে প্রতিদ্বদ্বিতা করছেন। প্রত্যেকেই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।নবগঠিত এ পৌরসভার এটি প্রথম নির্বাচন হওয়ায় এবারের নির্বাচনটিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল- বিএনপি এর জয়-পরাজয়কে দেখছেন ‘প্রেষ্টিজ ইস্যু’ হিসেবে।

পর্যবেক্ষক মহলের ধারণা, মেয়র পদে পাঁচজন প্রার্থী ভোটযুদ্ধে অবর্তন হলেও কার্যত: এদের মধ্যে মূল লড়াইটা হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খলিলুর রহমান ও বিএনপি প্রার্থী (ইঞ্জিনিয়ার গোলাম মোসত্মফা এমপি সমর্থিত) আব্দুল মান্নান মোলস্নার  মধ্যে।তবে যে যা-ই মমত্মব্য করুক- তবে আগামী রোববার ভোট গ্রহণ শেষে সন্ধ্যার পর ফলাফল ঘোষনার মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটবে।এ দিকে সুষ্ঠু ও  শামিত্মপূর্ন নির্বাচনের সকল প্রস্ত্ততি গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!