Home  » জাতীয়, রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে কৃতী শির্ক্ষীদের সংবর্ধা

Posted-শনিবার, ২ জুন, ২০১২ Time-৭:২৬ pm ◊ বাংলা- ১৯ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-জাতীয়, রাজশাহী বিভাগ  

মিনুল ইসলাম,বিজয় নিউজ ২৪ ডটকম,সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে প্রতিষ্ঠিত মালেকা মতিয়ার রহমান টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজে কৃতী শির্ক্ষীদের সংবর্ধা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে এক বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগবাটী উইপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন,কলেজের প্রতিষ্ঠাতা কেএম মোস্তফা কামাল মঞ্জু, এসএম রেজাউর রহমান ফিরোজ,গাজী আব্দুল বারী তালুকদার,মোঃ নূরুল ইসলাম,আব্দুল হান্নান তালুকদার প্রমুখ। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আসাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন,শহর থেকে মাত্র কয়েক মাইল দুরে অবস্থিত এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর শতভাগ শিক্ষার্থী পাশ করছে এটি অত্যন্ত সুখের কথা। শিক্ষার্থীদের ভাল রেজাল্ট এবং সেইসাথে প্রতিষ্ঠানের মুখ উজ্জল করার  প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য চলতি বছরে অত্র প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বই ও ক্রেষ্ট উপহার দেয়া হয়। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানও  হয়।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!