সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার মাথা কেটে ফুটবল খেলার হুমকি,থানায় জিডি
বিজয় নিউজ ২৪ ডটকম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মুক্তিযোদ্ধার মাথা কেটে ফুটবল খেলার হুমকি দিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এব্যাপারে রায়গঞ্জ থানায় জিডি করা হয়েছে। অভিযোগে জানাযায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম আব্দুল আজিজকে একই গ্রামের ইনু মন্ডলের ছেলে আজিদ মন্ডল, আছাব আলী, সামচু মন্ডল ও সামচু মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে চড়াও হয়ে এমন হুমকি দিলে ওই মুক্তিযোদ্ধা জিডি করতে বাধ্য হন। এনিয়ে গতকাল বুধবার সকালে বিপদগ্রস্থ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ রায়গঞ্জের সংবাদকর্মীদের বিষয়টি অবগত করেন। এসময় তিনি বলেন, থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে চড়াও হয়ে তার স্ত্রীর শীলতাহানীর চেষ্টা করে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে। এরপর থেকে তারা প্রতিনিয়ত তাকে স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ নাজির লিখিতভাবে থানার ওসি বরাবরে বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও রায়গঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড। তারা স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী এসএম আঃ আজিজের মাথা কেটে নিয়ে ফুটবল খেলার হুমকিদাতা বেপরোয়া সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
সিরাজগঞ্জে এসিড সারভাইভারদের আঞ্চলিক সন্মেলন অনুষ্ঠিত
এসিড সহিংসতা প্রতিরোধ এবং সরকারী-বেসরকারী সেবা ও ন্যায় বিচার নিশ্চিত করা লক্ষে সিরাজগঞ্জে এসিড সারভাইভারদের আঞ্চলিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মানবমুক্তি সংস্থা ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের আয়োজনে ভাসানী মিলনায়তনে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উম্মে সালমা তানজিয়া। বেসরকারী সংস্থা মানবমুক্তির উপ পরিচালক আমির হোসেনের সভাপতিত্বে সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তাহমিনা ইসলাম, জেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা তাজ,এসিড সারভাইভার শামসুল ও আনোয়ারা। সন্মেলনের পূর্বে বাজার স্টেশন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিটির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উম্মে সালমা তানজিয়া। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবমুক্তি সংস্থার কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন। #
সিরাজগঞ্জে খালেদা জিয়ার কূশপুত্তলিকা দাহ
বিএনপি’র চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার কূশপুত্তলিকা দাহ করেছে জাসদ। সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বর এলাকায় বিকালে ছবিতে আগুন ধরিয়ে কূশ পুত্তলিকা দাহ করা হয়। সম্প্রতি মাইনাস ওয়ান ফর্মূলা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন দেশের বিভিন্নস্থানে হাসানুল হক ইনু’র কুশ পুতুল দাহ করার প্রতিবাদে খালেদা জিয়ার ছবিতে আগুন দিয়ে তারাও পাল্টা কূশ পুত্তলিকাদাহ করে। এসময় জেলা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জাসদ নেতা এ্যাড,কামরুল ইসলাম শান্তা,এ্যঅড,সুকুমার চন্দ্র দাস,নাজমুল ইসলাম তালুকদার,আবিদ হোসেন সাদী,সেলিম আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে দেশে বিএনপি জঙ্গী সৃষ্টি করেছে। তাদের গাড়ীতে জাতীয় পতাকা উঠেছে। শুধু তাইনয় তারা দেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাঁাধ গ্রস্থ করতে একের পর এক কর্মসুচি দিয়ে দেশ অচল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। বক্তাগণ বিএনপি এবং জামাত একই সূত্রে গাঁথা উলেখ করে বলেন এদর থেকে দেশের মানুষকে দূরে থাকতে হবে। এর আগে জেলা জাসদ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী