Home  » জাতীয়, ঢাকা বিভাগ

সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ করায় গাজীপুরে কারারক্ষী গ্রেফতার

Posted-বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২ Time-১২:১৭ am ◊ বাংলা- ১৭ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-জাতীয়, ঢাকা বিভাগ  

বিজয় নিউজ ২৪ ডটকম, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগারে কারারক্ষী ফরহাদ মিয়া তারই সহকর্মীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার হয়েছে । কারাগারের পার্ট-২ থেকে জয়দেবপুর থানা পুলিশ তাকে বুধবার গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও কারাগার সুত্র জানায়, কারারক্ষী ফরহাদ মিয়া ওই কারাগরের কারারক্ষী শহিদুল ইসলামের অনুপুস্থিতিতে মঙ্গলবার দুপুরে তার স্ত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষন করে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা নং ১২৮(৫)১২ দায়ের করা হয়। মামলা হলে বুধবার বিকেলে কারারক্ষী ফরহাদকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে থানা হাজতে রয়েছেন।

কারাগারের জেলার সুভাষ চন্দ্র ঘোষ জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা ফরহাদকে কারাবিধি অনুযায়ী সাময়িক বরখাসত্ম এবং তার বিরম্নদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। থানায় ফৌজদারি মামলা হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে আসলে অফিস থেকে তাকে পুলিশে দেয়া হয়।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!