Home  » ঢাকা বিভাগ

ফরিদপুর থেকে প্রকাশিত গণসংহতি পত্রিকার ডিক্লারেশন বাতিল

Posted-বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২ Time-১২:০৪ am ◊ বাংলা- ১৭ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-ঢাকা বিভাগ  

জেড জামান, বিজয় নিউজ ২৪ ডট কম, ফরিদপুর ঃ ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক গণসংহতি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। গত ২৮ মে ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ ডিক্লারেশন বাতিল করা হয় বলে জানা গেছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা যায়, দৈনিক গণসংহতি পত্রিকাটি দীর্ঘদিন ধরে অনিয়মিত ভাবে প্রকাশ করে আসছিল। এ বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি চিঠি দেয়া হয়। চিঠির জবাবে পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফুল আজম অসুন্দর, অশ্লীল ও মানহানিকর ভাষা প্রয়োগ করে উত্তর দেন। এছাড়া পত্রিকাটি ঘোষনাপত্র না নিয়ে অন্য একটি প্রেস থেকে প্রকাশ করা হচ্ছিল। ফলে দি প্রিন্টিং প্রেস এক্টের ১৯৭৩ এর ৪(২) ও ১০ ধারার পরিপন্থি হওয়া পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়।

এদিকে, দৈনিক গণসংতি পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফুল আজম আবদুর রবকে সম্প্রতি ফরিদপুর প্রেসক্লাবের সদস্য পদ থেকে বাদ দেয়া হয়। গণসংহতি পত্রিকায় ধারাবাহিকভাবে ফরিদপুর প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করে সংবাদ প্রকাশ করার কার্য নির্বাহী কমিটির এক সভায় তাকে প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়।

ফরিদপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

জেড জামান, বিজয় নিউজ ২৪ ডট কম, ফরিদপুর ঃ বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে দিনভর নানা কর্মসূচি পালন করে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে স্বেচ্ছাসেবক দলের অফিসে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রেসক্লাব চত্বরে রক্তদান কমূর্সচি পালন করা হয়। বিকেলে স্থানীয় অম্বিকা হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি শাহ মো. আবু জাফর, শামা ওবায়েদ ইসলাম রিংকু, রেজাউল করিম রাজা, রশিদুল ইসলাম লিটন, আবদুল্লাহ সরদার বাবু, কামরুজ্জামান সুমন প্রমুখ। এদিকে সদর থানা যুবদলের উদ্যোগে স্থানীয় কোমরপুর স্কুলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইসা, জেলা যুবদলের সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন প্রমুখ। দুপুরে যুবদলের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরন করা হয়।

ফরিদপুর পৌরসভার খসড়া বাজেট পেশ

জেড জামান, বিজয় নিউজ ২৪ ডট কম, ফরিদপুর ঃ ফরিদপুর পৌরসভার ২০১২-১৩ অর্থ বছরের খসড়া বাজেট পেশ ও পৌরসভার দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের বার্ষিক সাধারন সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়। স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউজিপ-টু প্রকল্পের টিম লিডার চৌধুরী ফজলে বারী।

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউজিপ-টু এর প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম খান, এডিবির প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ আহমেদ, ইউজিপ-টু এর রিজিওনাল কো-অডিনেটর এনামুল হক, হাফিজুর রহমান, ফাতেমা জিকরুন বারী, ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী শাহজাহান মিয়া, প্রধান প্রকৌশলী কাওসার আলী মোল্যা, অধ্যাপক মো. শাহজাহান, অধ্যাপক এম এ সামাদ, কাউন্সিলর নাফিজুল হাসান তাপস, শামসুল আরেফিন সাগর, হোসনে আরা বেগম প্রমুখ। পৌরসভার সহকারী প্রকৌশলী সামসুল আলম ২০১২-১৩ অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন করেন। সভায় ২০১২-১৩ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ও ফরিদপুর পৌরসভার উন্নয়নের দিক নিয়ে আলোচনা করা হয়।

মধুখালীতে বাস চাপায় প্রাইভেট কারের চালকসহ ৪ জন নিহতঃ  আহত-১

জেড জামান, বিজয় নিউজ ২৪ ডট কম, ফরিদপুর ঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজেলার ঘোপঘাট বাসস্টান্ড নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ ব্যক্তি নিহত ও অপর ১ যাত্রী আহত হয়েছে। আজ বুধবার সন্ধা সোয়া ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী জিতু এন্টারপ্রাইজের একটি লোকাল বাসের (চট্র মেট্রো-চ-১২১) সাথে  বিপরীত দিক থেকে আসা যশোহর থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে (ঢাকা-মেট্রো-গ-১১-০৫৩৬) চাপা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন (২২) বছরের মহিলা, ৭ বছরের এক শিশু, ৩০ বছরের একজন পুরুষ যাত্রী ও কারের চালক (৩৫) রয়েছে। অপর আহত যাত্রীকে মুমুর্ষ্য অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘাতক বাসের আহত এক বাস যাত্রী শাজাহান (৫০) জানায়, বাসটি শুরু থেকে পথে সময় নষ্ট করে বেপরোয়াভাবে চালানোর সময় বাসটি প্রাইভেট কারটিকে চাপা দেয়। রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!