Home  » খুলনা বিভাগ, জাতীয়

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত

Posted-বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২ Time-১২:০২ am ◊ বাংলা- ১৭ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-খুলনা বিভাগ, জাতীয়  

কোরবান আলী, বিজয় নিউজ২৪ডটকম, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে রিক্সা-ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নূর ইসলাম (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত নুর ইসলাম কালিগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর নামক স্থানে।

কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, ভ্যান চালক নূর ইসলাম মাল বোঝাই করে কালীগঞ্জ শহর থেকে কোটচাঁদপুর যাওয়ার পথে সকাল ১০ টার দিকে কাশিপুর নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে মারাত্বকভাবে আহত হয়। তাকে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!