Home  » বিনোদন

অভিনয়ে মন নেই রিয়া সেনের

Posted-বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২ Time-১২:৩৭ am ◊ বাংলা- ১৭ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-বিনোদন  

বিজয় নিউজ ২৪ ডটকম: গত কয়েক মাসে বলিউড ও টালিউডের ছবির কাজ একদমই কমিয়ে দিয়েছেন রিয়া সেন। বলিউডের শরীর প্রদর্শন নির্ভর চরিত্রে আর অভিনয় করবেন না বলেও জানিয়েছেন তিনি। যদিও এর আগেও এমন ঘোষণা তিনি দিয়েছিলেন, কিন্তু সে ঘোষণা অনুযায়ী কাজ করেননি। এবার অবশ্য টানা বেশ কয়েক মাস ধরেই বলিউড থেকে দূরে আছেন তিনি। বলিউডের আইটেম গানের রিয়ার বেশ কিছু প্রস্তাব থাকলেও সেগুলো ফিরিয়ে দিয়েছেন তিনি। এদিকে টলিউডের ছবিতেও কাজ কমিয়ে দিয়েছেন তিনি। অভিনয়ের পরিবর্তে রিয়া মনোযোগী হয়েছেন র‌্যাম্পের মঞ্চ নিয়ে। মডেল কিংবা অতিথি মডেল হিসেবে এই সময়টায় দেশ বিদেশের একাধিক ফ্যাশন শোতে অংশ নিয়েছেন তিনি। কোথাও খুল্লাম খুল্লা পোশাকে আবার কোথাও বিয়ে কিংবা ফরমাল পোশাক পরে এসব শোতে উপস্থিত হতে দেখা গেছে তাকে। অন্য অনেকের চেয়ে এসব শোতে অংশ নিয়ে রিয়া পারিশ্রমিকও পাচ্ছেন বেশ ভাল। সর্বশেষ রাজস্থান ফ্যাশন উইকে অংশ নিয়েছেন তিনি। এখানে বেশ কিছু পোশাকে র‌্যাম্পের মঞ্চে হেঁটে দর্শকদের মুগ্ধ করেছেন। এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে ফ্যাশন শোতে অংশ নিয়ে এসেছেন কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের এই নাতনী। আগামী এক দুই মাসও রিয়া ব্যস্ত থাকবেন ফ্যাশন শো নিয়েই। বিশেষ করে আমেরিকার একটি শোতে অংশ নেয়ার পর দেশে এসে আরও বেশ কয়েকটি শোতে অংশ নেয়ার কথা রয়েছে তার। এ বিষয়ে রিয়া সেন বলেন, রাজস্থানের ফ্যাশন উইকে অংশ নিয়ে অনেক ভাল লাগছে। আসলে আমার শুরুটা মডেলিং দিয়ে। তাই এই জায়গাটির প্রতি সব সময় দুর্বলতা অনুভব করি। তাই অন্য সব কিছুর চেয়ে এখনও মডেলিংকেই প্রাধান্য দেই। বিভিন্ন পোশাকে মঞ্চে হেঁটে বেড়িয়ে দর্শকদের আনন্দ দিতে বেশ ভাল লাগে। তাই এই সময়টায়ই ফ্যাশন শো কেন্দ্রিক ব্যস্ততাতেই থাকতে চাই।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!