Home  » খুলনা বিভাগ, জাতীয়

মহাজোট সরকারের আমলে কৃষক সর্বস্বামত্ম হয়েছে .. সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম

Posted-সোমবার, ২৮ মে, ২০১২ Time-৮:৩১ pm ◊ বাংলা- ১৪ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-খুলনা বিভাগ, জাতীয়  

আব্দুল আলিম, বিজয় নিউজ ২৪ ডটকম, সাতক্ষীরা প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, মহাজোট সরকারের আমলে কৃষক সর্বস্বামত্ম হয়েছে। গেল বছর তারা আলু, পাটের ন্যায্য দাম পায়নি। এবার তারা ধানের দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। সরকারী গুদামে ধান চাল বিক্রি করতেও এখন আওয়ামীলীগের সার্টিফিকেট লাগে। বিএনপিকে শিল্পবান্ধব দল দাবী করে তিনি বলেন, রাস্ট্রায়ত্ব কলকারখানা চালু করার অঙ্গীকার করে ক্ষমতায় এসেও তারা তাদের ওয়াদা রাখেনি। বরং একে একে বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কলকারখানা। শ্রমিকনেতা আমিনুল ইসলামকে গুম করে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা শিল্প কলা একাডেমী মিলনাতয়নে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

বর্তমান সরকারকে পচা ব্যাঙের সাথে তুলনা করে তিনি আরো বলেন, বাংলাদেশ নামক কুয়াটি পচাব্যাঙে দুর্গন্ধ হয়ে পড়েছে। এ জঞ্জাল সরাতে হবে। আর সে ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনগুলিকে এগিয়ে আসতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নেতা কর্মীদের আদর্শ বান হতে হবে। পয়সাওয়ালা হলে মার্কা পাওয়া যায়,এমপি মন্ত্রী হওয়া যায় কিন্তু নেতা হওয়া যায়না। তিনি সাতক্ষীরার বিএনপি নেতা আব্দুর রউফের ছেলে আবু সেলিম, ঢাকার কাউন্সিলর চৌধুরী আলম, বিএনপির কেন্দ্রিয় নেতা ইলিয়াস আলীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সরকারের নিকট আহবান জানান।

জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.সৈয়দ ইফতিখার আলী, সহ সভাপতি কামরুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক তাশকিন আহমেদ চিশতি, যুবদল সভাপতি আবুল হাসান হাদী, শ্রমিক দল সভাপতি অব্দুস সামাদ, মহিলা দলের সাধারন সম্পাদিক ফরিদা আক্তার বিউটি, ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মুকুল প্রমুখ।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!