Home  » আইন-আদালত

৯ পুলিশ বরখাস্ত : সাংবাদিক নির্যাতনের ঘটনায়

Posted-শনিবার, ২৬ মে, ২০১২ Time-১০:২৪ pm ◊ বাংলা- ১২ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-আইন-আদালত  

বিজয় নিউজ ২৪ ডটকম: শনিবার সকালে দায়িত্বপালনরত অবস্থায় তিন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ছবি তুলতে গেলে এ নির্যাতনের ঘটনা ঘটে। এছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন,  এসআই জহিরুল ইসলাম, এ এসআই শফিকুর রহমান ও নাজমুল ইসলাম, কনস্টেবল মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, মো. শাহজাহান, মো. জয়নাল, রতন ও জাহাঙ্গীর। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!