৩ দিনের ব্যবধানে দু’বাল্য বিয়ে বন্ধ… কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ
বিজয় নিউজ ২৪ ডটকম,কেশবপুর(যশোর) প্রতিনিধি : কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আলতাপোল গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলা শহর সংলগ্ন আলতাপোল গ্রামের মোমিন গাজীর অষ্টম শ্রেনীতে পড়ুয়া কন্যা সালমা খাতুনের(১৩) বিবাহ গতকাল শুক্রবার দুপুরে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের জনৈক ছেলের সাথে ধার্য ছিল। বিয়ে উপলক্ষে কন্যার বাড়ীতে দুপুরে রান্না-বান্নার আয়োজন চলছিল। সেই সাথে বিয়ে বাড়ীতে বিভিন্ন স্থান থেকে আত্নীয় স্বজরা আসতে শুরু করে। কিন্তু মুহুর্তের মধ্যেই বে-রসিক পুলিশের উপস্থিতেই সব কিছু হঠাৎ থমকে গেল। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম খবর পেয়ে থানা পুলিশ পাঠিয়ে দেয় বিয়ে বাড়িতে। আইন অনুযায়ী কন্যার বয়স উপযুপরিমান না হওয়ায় থানা পুলিশ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন বাল্য বিয়ে। উলেখ্য, বুধবার দুপুরে একই গ্রামের নাছির মোড়লের অষ্টম শ্রেনীতে পড়ুয়া মেয়ে শাহনাজ পারভিনের বিবাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম নিজে ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তা (বাল্য) বিয়ে বন্ধ করে দেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী