অত্যাধুনিক ডেস্ট্রয়ার তৈরি করছে ইরান : নৌবাহিনী প্রধান
Posted-শনিবার, ২৬ মে, ২০১২ Time-১০:১৯ pm ◊ বাংলা- ১২ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল ।
বিভাগ-আন্তর্জাতিক
বিজয় নিউজ ২৪ ডটকম: ইরান অত্যাধুনিক ডেস্ট্রয়ার তৈরি করছে বলে দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ঘোষণা করেছেন। শনিবার তিনি বলেছেন, জাতীয় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরনাতিনি জানান, ইরান এর আগে জামারান নামের যে ডেস্ট্রয়ার তৈরি করেছে, নির্মাণাধীন ডেস্ট্রয়ার হবে তার চেয়েও অনেক উন্নতমানের। ইরানের নৌবাহিনী বর্তমানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ।
তিনি আরও জানান, ১৯৭৯ সালে বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা করেছে। এবং তার ভিত্তিতেই কাজ চলছে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ইরানের তৈরি জামারান ডেস্ট্রার পারস্য উপসাগরে তত্পরতা শুরু করে। গত ১৮ অক্টোবর ওই যুদ্ধ জাহাজ তার প্রথম আন্তর্জাতিক মিশন সম্পন্ন করেছে। ইরানের তৈরি ওই ডেস্ট্রয়ারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কামান, টর্পেডোসহ অত্যাধুনিক রাডার ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী