Home  » খুলনা বিভাগ, জাতীয়

সাতক্ষীরায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধু আহত অস্ত্র ও গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

Posted-শুক্রবার, ২৫ মে, ২০১২ Time-৭:৩১ pm ◊ বাংলা- ১১ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-খুলনা বিভাগ, জাতীয়  

আব্দুল আলিম, বিজয় নিউজ ২৪ ডটকম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জমিদখল করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক গৃহবধু গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় সাতক্ষীরা শহরের পারকুখরালী এলাকায় জমি দখল করাকে কেন্দ্র করে গুলি বর্ষনের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধুর নাম রম্নমা খাতুন (৩০)। সে শহরের পারকুখরালী গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ গ্রামবাসির সহায়তায় ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি উপজেলার কুলস্না গ্রামের নুরম্নল ইসলামের ছেলে আলতাফ হোসেন (২৫), একই গ্রামের মৃত সুলতানের ছেলে আব্দুস সবুর (৩০), আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) ও তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের রম্নহুল আমীনের ছেলে আব্দুল হালিম (৩০)। তারা সাতক্ষীরার তালা ও আশাশুনি থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সরকারি ইজারা নিয়ে এক একর ৫৪ শতক জমি স্থানীয় আমত্মনী মেম্বর কয়েক বছর যাবত ভোগ দখল করছিল। তিন দিন আগে ওই জমি দখল নিতে হায়দার আলী তোতা ও হারম্নন মেম্বরের নেতৃত্বে ভুমিহীন নামধারী এক দল সন্ত্রাসী সেখানে ছোট টোং ঘর তৈরী শুরম্ন করে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে বহিরাগত অবৈধ দখলদারদের হঠিয়ে দিতে যায়। এসময় সন্ত্রাসীরা গ্রামবাসিদের লক্ষ করে এক রাউন্ড গুলিবর্ষন করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রামবাসির সহায়তায় ৪ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। সাতক্ষীরা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যমত্ম) সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্ত্ততি চলছিল।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!