Home  » অন্যান্য

খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে ওয়ান মাইনাস ফরমুলা বাস্তবায়ন করতে হবে-ইনু

Posted-শুক্রবার, ২৫ মে, ২০১২ Time-৭:১৭ pm ◊ বাংলা- ১১ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-অন্যান্য  

বিজয় নিউজ ২৪ ডটকম : বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানো বা তার সংশোধন চান মহাজোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, সাম্প্রতিককালে আলোচনা হচ্ছে যে আবারও মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। এই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। মাইনাস ওয়ানের মাধ্যমে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে হবে। কারণ খালেদা জিয়া সাম্প্রদায়িক বা যুদ্ধাপরাধীদের সহযোগী শক্তি। তাকে রাজনীতি থেকে সরাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একজোট হতে হবে। খালেদা আর তার  দোসরদের রাজনীতির কবর দিতে হবে।

ইনু বলেন, মাইনাস টু’র পরিকল্পনা মানে যুদ্ধাপরাধীদের প্লাস করা। এখন হবে মাইনাস ওয়ান, মাইনাস যুদ্ধাপরাধী, মাইনাস খালেদা জিয়া। যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তাতে সফল হতে হলে খালেদা জিয়ার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে হবে। তাদের সঙ্গ ত্যাগ না করলে তাকে (খালেদা) রাজনীতির মঞ্চ থেকে বিতাড়িত করতে হবে।

তিনি আজ সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন। শেখ হাসিনা এবং খালেদা জিয়া এক নন দাবি করে ইনু বলেন, যারা শেখ হাসিনা আর খালেদা জিয়াকে এক পাল্লায় মাপছেন তারা মূলত যুদ্ধাপরাধী। হাসিনা আর খালেদা এক নন।
মহাজোটের এই এমপি বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচালে কাজ করছেন। তিনি সবসময় সাম্প্রদায়িকতার  পক্ষ নেন। বাংলাদেশের সাম্প্রদায়িক যুদ্ধাপরাধীরা দেশের সংবিধান, শিা- সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু। তাই আমাদের পিছু হটার সুযোগ নেই।
জাতীয় প্রেস কাবে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী । আয়োজক সংগঠনের সমন্বয়ক অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,  নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!