‘ফিমেল হিরো’র চাওয়া
বিজয় নিউজ ২৪ ডটকম: দ্য ডার্টি পিকচার, কাহানি’র মতো নারীপ্রধান সিনেমাতে অভিনয় করে দর্শক-সমালোচকদের মন জিতে নেয়া অভিনেত্রী বিদ্যা বালানকে বলিউডে এখন ডাকা হয় ‘ফিমেল হিরো’ বলে। সেই বিদ্যা বালানই এবার জানালেন সুযোগ পেলে শাহরুখ খানের মতো নায়কের বিপরীতে তার অভিনয়ের আগ্রহের কথা। এভাবেই ভাল অভিনেতাদের বিপরীতে কাজ করার ব্যাপারে নিজের আগ্রহের কথা বিদ্যা প্রকাশ করলেন তার সদ্য হিট সিনেমা কাহানি’র ডিভিডি উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি বলেন, আমি তাদের সঙ্গে কাজ করতে চাই, যাদের সঙ্গে এখনও আমার অভিনয় করা হয়ে ওঠেনি। ভাল পরিচালক এবং ভাল অভিনেতাদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমি খুব লোভি। বিদ্যা আরও বলেন, আমি বড় হয়েছি শাহরুখের রোমান্টিক সিনেমা দেখতে দেখতে। আমার মনে হয়, ভারতীয় সব নারীই তাদের জীবনে একজন ‘রাজ’ (‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমায় শাহরুখের চরিত্রের নাম) চান। সেই একই আকাক্সক্ষা থেকেই সুন্দর কোন রোমান্টিক সিনেমায় আমি তার নায়িকা হতে চাই। এর আগে বিদ্যা এ সময় টালিউডি তারকা প্রসেনজিতের বিপরীতে কাজের আগ্রহের কথাও জানিয়েছিলেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী