Home  » রাজনৈতিক

রোববার জোটের গণঅনশনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া

Posted-শুক্রবার, ১৮ মে, ২০১২ Time-৭:০৬ am ◊ বাংলা- ৪ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-রাজনৈতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আগামী রোববার ১৮ দলীয় জোট ঘোষিত গণঅনশনে নেতৃত্ব দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। দিনব্যাপী হরতালের পর রাতে বিএনপি চেয়ারপারনের গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে হরতাল শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়- রাতে গুলশান কার্যালয়ে জোটের নেতাদের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি দেয়া হবে। তবে রাত নয়টা থেকে সোয়া দশটা পর্যন্ত অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, আগামী ২০শে মে সারাদেশে যে গণঅনশন কর্মসূচি পালিত হবে, তাতে ঢাকার কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণঅনশন করার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের খালি জায়গা, মহানগর নাট্যমঞ্চের সামনের জায়গার জন্য অনুমতি চাওয়া হয়েছে। যদি না দেয়া হয় তাহলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন করা হবে। একই সঙ্গে দেশের সকল জেলা ও উপজেলায় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করবে স্থানীয় বিএনপি। তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসারকে ফেরত দেয়া ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে ঘোষিত ২৩শে মে জেলা-উপজেলায় স্মারকলিপি প্রদান ও ২৭শে মে ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিােভ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১১ই জুন ঢাকায় ১৮ দলীয় জোটের মহাসমাবেশ সফল করার কৌশল বিষয়েও আলোচনা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শমসের মবিন চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, জামায়াতে ইসলামীর মহানগরী নায়েবে আমির হামিদুর রহমান আযাদ এমপি, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য রেদোয়ান আহমেদসহ এনডিপি, লেবার পার্টি, ন্যাপ, মুসলীম লীগ, ন্যাপ ভাসানী, ইসলামিক পার্টি, পিপলস লীগের চেয়ারম্যান ও বিজেপি, এনপিপি, ডেমোক্রেটিক লীগ, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিবগণ উপস্থিত ছিলেন।
প্রতীকী অনশন করবেন বিরোধী এমপিরা
ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়া, কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল প্রতীকী অনশন করবেন বিএনপির বর্তমান ও সাবেক এমপিরা। সংসদ ভবনের দণি প্লাজার ফুটপাতে বিরোধী এমপিরা প্রতীকী অনশন করবেন। গতকাল বিরোধীদলীয় চিফ হুইপ সারিত এক বিবৃতিতে জানানো হয়। বিরোধীদলীয় চিফ হুইপের সভাপতিত্বে এ অনশনে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!