তানোরে ধানের ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার
অসীম কুমার সরকার, বিজয় নিউজ ২৪ ডটকম,তানোর (রাজশাহী) থেকে : রাজশাহীর তানোরে ধানের ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। উদ্ধারকৃত ওই যুবকের নাম উজ্জ্বল হোসেন (২২)। গতকাল সকালে এলাকার লোকজন ধানের ক্ষেতে উজ্জ্বলের লাশ দেখতে পেয়ে তানোর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এদিকে, উজ্জ্বলের ব্যবহূত মোবাইল ফোনের সূত্র ধরে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করে থানা হাজতে আটক করেছেন। আটকৃতরা হলেন-রাতৈল দক্ষিনপাড়া গ্রামের খাইরুল ইসলামের পুত্র মেরাজুল ইসলাম (২৫) ও রাতৈল নামোপাড়া গ্রামের ফাইজুদ্দিনের পুত্র তাইজুল ইসলাম (২৮)। গতকাল সকালে রাজশাহী জেলা পুলিশ সুপার তৌফিক মাহাবুব চৌধূরীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত উজ্জ্বলের পিতা সাইদুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। তানোর থানা পুলিশ ও গ্রামবাসীর তথ্য থেকে জানা যায়, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের কৃষক সাইদুর রহমানের পুত্র উজ্জ্বল হোসেন(২২) গত বুধবার বিকেলে চাঁন্দুড়িয়া বাজারে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। গতকাল বৃহস্পতিবার সকালে এলকাবাসী রাতৈল গ্রামের সুড়িপুকুর নামক ধানের ক্ষেতে উজ্জ্বলের লাশ দেখতে পেয়ে স্থানীয়া থানা পুলিশে খবর দেন। এ নিয়ে এলাকাবাসীর ধারণা নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ গভীর ভাবে তদন্ত করলে এই হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বলেন, নিহতের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এঘটনায় জড়িত সন্দেহে নিহত উজ্জ্বলের মোবাইল ফোন ব্যবহারকারী দুইজন আটক করা হয়েছে। তাদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী