কক্সবাজার টেকনাফে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
সোহরাব হোসেন চৌধুরী ,বিজয় নিউজ ২৪ ডটকম, কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে দমদমিয়া চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুল আজিজ (২২) নামের যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা। আটক ইয়াব গুলোর মূল্য প্রায় ৯ লাখ টাকা হবে বলে জানান বিজিবি। ১৪ মে সোমবার দুপুর ২টার দিকে অভিযান চালানো হয়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, সিএনজি যোগে আব্দুল আজিজ ইয়াবা নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া চেকপোস্টে তলাশি চালিয়ে তার কাছে ২ হাজার ৯৬৩ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে তাকে আটক করে সংশিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। উদ্ধার হওয়ার ইয়াবার মূল্য লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী