Home  » আইন-আদালত

১০ মে চট্টগ্রামে দরবারের ২ কোটি টাকা লুট ঘটনায় জুলফিকারের রিমান্ড শুনানি

Posted-মঙ্গলবার, ৮ মে, ২০১২ Time-৭:০৩ pm ◊ বাংলা- ২৫ বৈশাখ ১৪১৯ সাল । বিভাগ-আইন-আদালত  

বিজয় নিউজ ২৪ ডটকম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরীফ থেকে টাকা লুটের মামলার প্রধান আসামি র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারের রিমান্ড আবেদনের ওপর আগামী ১০ মে শুনানি হবে।
সোমবার শুনানির সময় নির্ধারিত থাকলেও দায়রা জজ আদালত থেকে মামলার নথি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে না আসায় শুনানি হয়নি। এর ফলে সংশ্লিষ্ট বিচারক চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ শুনানির নতুন সময় নির্ধারণ করেন। তবে রিমান্ড শুনানির জন্য সোমবার দুপুরে জুলফিকার আলীকে ওই আদালতে হাজির করা হয়েছিল। এ মামলায় আসামিপরে আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, জজকোর্ট থেকে নথি না পাওয়ায় রিমান্ড আবেদনের শুনানি হয়নি। বিচারক ১০ মে সময় নির্ধারণ করেছেন।  আসামিকে হয়রানির জন্য নথি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হচ্ছেনা বলে অভিযোগ করেছেন ওই আইনজীবী। গত ৪ এপ্রিল চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ গ্রেপ্তার হওয়া জুলফিকারকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানান। ওইদিন আদালত রিমান্ড আবেদনের জন্য  সোমবার সময় নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!