ইউনিপেটুইউ’র কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি
বিজয় নিউজ ২৪ ডটকম: ইউনিপে টু ইউর কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও অর্থ ফেরত দেয়ার দাবি জানিয়েছে এ প্রতিষ্ঠানের প্রতারিত গ্রাহকেরা। আজ এক সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সমানে আয়োজিত মানবন্ধনে গ্রাহকরা বলেন , ইউনিপে টু ইউ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা এম এ জলিল, মুকিত, মুনতাসির, মিঠু চৌধুরীসহ অনেকেই দেশে নির্বিঘ্নে চলাফেরা করলেও প্রশাসন নির্বিকার। ইউনি মাল্টিপারপাস নামে নতুন প্রতিষ্ঠান খুলে তারা একই ধরনের প্রতারণা করে যাচ্ছে। ইউনিপে টু ইউর প্রতারক কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও কমিশন গঠনের মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার দাবি জানান গ্রাহকেরা। এ ক্ষেত্রে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন ।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী