বান্দরবানে ইসলামী ব্যাংক ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু টাইব্রেকারে থানছি একাদশ জয়ী
বদরুল ইসলাম মাসুদ,বিজয় নিউজ ২৪ ডটকম, বান্দরবান থেকে : বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ইসলামী ব্যাংক ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার থেকে বান্দরবান স্টেডিয়ামে শুরম্ন হয়েছে। বিকেলে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরম্নল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফয়েজ আহমদ, থানছি উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
খেলায় রোয়াংছড়ি উপজেলা একাদশ এবং থানছি উপজেলা একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কোনো পক্ষ নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে রোয়াংছড়ি উপজেলা একদশ ৩ এবং থানছি উপজেলা একাদশ ৪ গোল করে। ফলে থানছি উপজেলা একাদশ খেলায় জয়ী হয়। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে সমাগম করে।








