হৃদয়-স্পন্দনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইয়ের মোড়ক উন্মোচন
প্রদীপ মোহন্ত,বিজয় নিউজ ২৪ ডটকম,বগুড়া : হৃদয়-স্পন্দনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইয়ের মোড়ক উন্মোচন আজ সোমবার সকালে বগুড়া শহরের দত্তবাড়িতে অনুষ্ঠিত হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন। এসময় উপস্থিত ছিলেন হৃদয়-স্পন্দনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (সম্পাদনা) বইয়ের প্রকাশক সামীমা স্বপ্না, সম্পাদক আমির খসরু সেলিম, এইচ আলিম, আন্দালিবুল জান্নাত কনক, বিআরটিসির রাজশাহী অঞ্চলের পরিচালক শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, যুবলীগ নেতা খালেকুজ্জামান রাজা, শিমুল হক রেহান, জাহিদ হাসান কালু, ছনি, খলিফা ওমর, শিক্ষিকা কল্পনা খানম, সমাজসেবী শাহানাজ পারভীন, আজাহার উদ্দিন, শাহানা বেগম প্রমুখ। বইটির প্রচ্ছদ শিল্পী প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নয় মহাকালের এক মহানায়ক। তাঁর জীবনি নিয়ে যে বইয়ের মোড়ক উন্মোচন হলো তা আজকের তরুণ সমাজকে সৎ, ত্যাগী, নিষ্ঠাবান ও একজন বাঙালী হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখতে পারবে। এটি একটি ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনি যে যত পড়বে সে তত নিজেকে রাজনৈতিক এবং সামাজিকভাবে উন্নত হবে। বর্তমান প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে হৃদয়ঙ্গম করে জানতে হবে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী