Home  » চট্টগ্রাম বিভাগ, জাতীয়

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সাংবাদিকের মেয়ে আহত : সদর হাসপাতালে চিকিৎসাধীন

Posted-বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২ Time-১০:১৫ pm ◊ বাংলা- ২৫ ফাল্গুন ১৪১৮ সাল । বিভাগ-চট্টগ্রাম বিভাগ, জাতীয়  

বদরুল ইসলাম মাসুদ, বিজয় নিউজ ২৪ ডটকম, বান্দরবান থেকে : বান্দরবানে সন্ত্রাসী হামলায় দৈনিক গিরিদর্পণ ব্যুরো চীফ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমেদ চৌধুরীর মেয়ে রোখসানা আক্তার (২২) আহত হয়ে বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক সেলিম আহমেদ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের বনরূপা পাড়ায় পূর্ব শত্রম্নতার জের ধরে ছিদ্দিকীনগরের মোখতার আহমদের স্ত্রী ছকিনা বেগম, তার দুই মেয়ে বেবী আক্তার ও ডেজি আক্তার সাংবাদিক কন্যা রোখসানার উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় তারা রোখসানার কানে ও গলায় থাকা দশ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানের দুলও ছিনতাই করে। পরে আহত রোখসানাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসাধীন রয়েছে। সেলিম চৌধুরী জানান, এ ব্যাপারে তিনি মামলার প্রস্ত্ততি নিচ্ছেন।

বান্দরবানে আর্জাতিক নারী দিবস পালিত

জাতীয় সংসদে তিন পার্বত্য জেলায় ৩টি নারী আসনের দাবি

আমত্মর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে আয়োজিত আলোচনা সভায় নারী নেতৃবৃন্দ জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জন্য তিনটি সংরক্ষিত নারী আসন দাবি করেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর অংগ সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে আয়োজিত আমত্মর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী মেপ্রম্নসাং মারমা। নারী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মেঞোচিং মারমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানানো হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস কেন্দ্রীয় নেতা জলিমং মারমা। আরো উপস্থিত ছিলেন জেএসএস জেলা কমিটির সহ-সভাপতি উছোমং মারমা, মহিলা সমিতির জেলা ভারপ্রাপ্ত সভানেত্রী ওয়াইচিংপ্রম্ন মারমা, জেএসএস সদর থানা সভাপতি উচসিং মারমা, এইচ ডবিস্নউ এফ কেন্দ্রীয় নেত্রী মেঞোচিং মারমা, পিসিপি জেলা কমিটির সদস্য সুজয় চাকমা ও এইচ ডবিস্নউ এফ জেলা নেত্রী কেয়ি মারমা প্রমূখ।

এদিকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন নারী সংগঠন সহ ফেস্টুন ও ব্যানার সহকারী একটি বিশাল র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে ÿুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরম্নল আহসান। বক্তারা পুরম্নষের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদেরও এগিয়ে আসার উপর গুরম্নত্বারোপ করেন।

লোহাগাড়ায় আইপিএম ক্লাবে

কৃষকদের চলছে প্রশিক্ষণ

কৃষি বিভাগের উদ্যোগে বান্দরবানের পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলায় ৩ টি কৃষক মাঠ স্কুলে (আইপিএম ক্লাব) বোরো কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। স্কুলগুলোতে কৃষকদের হাতে-কলমে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তফা জামাল চৌধুরী জানান, উপজেলার আধুনগর ইউনিয়নের হিন্দু পাড়া, বড় হাতিয়া ইউনিয়নের সেনের হাট  ও লোহাগাড়া সদর ইউনিয়নের গুলতাজের পাড়া এলাকায়  এসব কৃষক মাঠ স্কুল পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, বোরো ফসলের কৃষকদের নিয়ে ১৪ সপ্তাহ মেয়াদী এই আইপিএম ক্লাবের কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম কৃষক মাঠ স্কুলগুলো গত শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!