নড়াইলে অগ্নিকান্ডে ১৭ বসত ঘর ভস্মিভূত
এনামুল কবীর টুকু, বিজয় নিউজ ২৪ ডটকম,নড়াইল প্রতিনিধিঃ অগ্নিকান্ডে নড়াইল সদর উপজেলার সিঙ্গা-হাড়িগাড়া গ্রামের ৬টি পরিবারের ১৭টি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে আগুনে জেলার সিঙ্গা-হাড়িগাড়া গ্রামের কবির মোল্যা, নূর ইসলাম, হাবিবুর রহমান, ওহাব মোল্যা, তাহের মোল্যা ও মোহন মোল্যার ১৭টি বসতঘর ভস্মিভূত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আগুেন নিয়ন্ত্রণে আনেন। নড়াইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু বকর মৃধা জানান, কবির মোল্যার রান্ন্ঘরের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
নড়াইলে দ্বিতীয় শ্রেণীর শিশু মহিবুলাহর শরীরে আগুন ধরিয়েছে এক যুবক
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে হনুমান সাজের দ্বিতীয় শ্রেণীর শিশু মহিবুলাহ অগ্নিকান্ডে মারাত্মক ঝলসে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মহিবুলাহ লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় গ্রামের মোশারেফ শেখের ছেলে ও স্থানীয় সিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় (যেমন খুশি তেমন সাজ) মহিবুলাহ নিজেকে হনুমানের বেশে উপস্থাপন করে। এরপর স্কুল থেকে বেরিয়ে রাসত্মায় আসলে একই গ্রামের মন্নু শেখের পুত্র আবেশ শেখ (২৬) আকস্মিকভাবে দিয়াশলাই জ্বেলে মহিবুলাহর শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে মারাত্মক ভাবে ঝলসে গেছে। লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। তবে তিনি বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী