বিডিআর ট্রাজেডি স্মরণে জাতীয় শ্রমিক আন্দোলন‘এর আলোচনা সভা : পিলখানা ট্রাজেডির সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, বিডিআর ট্রাজেডি আমাদের দেশের এক কলংকজনক অধ্যায়। ২৫ ফেব্রম্নয়ারী রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা উচিত। কারণ এটি আজ সমগ্র জাতির আকাংখা। মহান ভাষা আন্দোলনের যে চেতনা অন্যায়ের কাছে মাথা নত না করা, সেই চেতনাকে ধারন করে বাংলাদেশ বিরোধী সকল শক্তির বিরম্নদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। একুশ যেমন আমাদের গৌরবোজ্জ্বল তেমনই ২৫ ফেব্রম্নয়ারী আমাদের লজ্জ্বিত করে। এই লজ্জ্বা থেকে জাতিকে মুক্তি দিতে পিলখানা ট্রাজেডির সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি শুক্রবার বিকালে সংগঠনের কার্যালয়ে পিলখানা ট্রাজেডি স্মরণে বাংলাদেশ জাতীয় শ্রমিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ জাতীয় শ্রমিক আন্দোলন সভাপতি মীর হারুন-অর-রশিদ ইদ্রিস‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ শেখ নাসিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সুব্রত বারুরী, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, বাংলাদেশ জাতীয় ছাত্রদল আহবায়ক এম.এন. শাওন সাদেকী, বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুবেদ আলী ফকির টিপু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম মিয়াজী, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, কেন্দ্রীয় নেতা মোঃ মনির হোসেন বাবুল, আনোয়ার হোসেন প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, হিন্দুস্থানের তাবেদার সরকার বাংলাদেশের সীমান্ত মুছে ফেলে প্রভুদের এজন্ডা বাস্তবায়ন অংশ হিসাবেই পিলখানা ট্রাজেডি ঘটিয়েছে। পিলখানার বধ্যভূমিতে দেশপ্রেমিক সেনাসদস্যদের লাশের ছবি দেখলে মনে হয় বাংলাদেশের মানচিত্র কতটা হুমকির মুখে। তিনি বলে, ১৭৫৭ সালে পলাশীতে যে ট্রাজেডি ঘটেছিল ২০০৯সালেও পিলখানায়ও একই ঘটনার পূনরাবৃত্ত ঘটেছিল। বিডিআর ট্রাজেডির নেপথ্য নায়কদের বাদ দিয়ে যে বিচার তা বিচারের নামে প্রহসন। বিডিআরের পোষাক নাম দেশপ্রেমিক সরকার এলে আবারো প্রতিষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্য মীর হারুন-অর-রশিদ ইদ্রিস বলেন, সাম্রাজ্যবাদের নীল নক্সার অংশ হিসাবেই বিডিআর বিদ্রোহের নাটক মনস্থ করা হয়েছিল। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা একদিন ইতিহাসের আসত্মাকুরে নিক্ষিপ্ত হবে। তিনি ২৫ ফেব্রম্নয়ারী পিলখানা ট্রাজেডি স্মরণে জাতীয় শোক দিবস পালনের আহবান জানিয়ে বলেন, ইতহাসের কাঠগড়া থেকে তাদের মুক্তি নাই।
বার্তা প্রেরক
(আলমগীর হোসেন)
প্রচার সম্পাদক
বাংলাদেশ জাতীয় শ্রমিক আন্দোলন









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী