Home  » রাজশাহী বিভাগ

৮ দফা দাবীতে আজ সকাল ৬ থেকে রাজশাহী বিভাগে ৩ দিন পরিবহন ধর্মঘট

Posted-বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২ Time-২:০০ am ◊ বাংলা- ১০ ফাল্গুন ১৪১৮ সাল । বিভাগ-রাজশাহী বিভাগ  


বিজয় ঘোষ, বিজয় নিউজ ২৪ ডটকম, রাজশাহী : ৮ দফা দাবী বাসত্মবায়নের লক্ষ্যে আজ বুধবার সকাল ৬ টা থেকে সমগ্র রাজশাহী বিভাগে ৭২ ঘন্টা ৩ দিন ব্যাপি পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির। কমিটি সূত্রে জানাগেছে, ৮ দফ দাবী গুলো হল- ১. পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হইবে। ২. ড্রাইভিং লাইসেন্স সহজ শর্তে নবায়ন, নথীভূক্ত ও নতুন ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ৩. দেশের প্রচলিত আইন নিয়ম ও চুক্তি বহির্ভুতভাবে যে সমসত্ম পরিবহন শ্রমিক ইউনিয়নকে রেজিষ্ট্রেশন ও প্রদান করা হইয়াছে তাহা বাতিল করিতে হইবে। ৪. হইওয়ে ও শহরের মধ্যে নসিমন করিমন ভটভটির অবৈধ চলাচল বন্ধ করিতে হইবে। ৫. বর্তমান অবস্থার নিরীখে পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করিতে হইবে। ৬. ট্রাক ও কাভার্ড ভ্যানে ওভারলোড বহন বন্ধ করিতে হইবে। ৭. মহাসড়কে হইওয়ে পুলিশের চাঁদাবাজী ও অত্যাচার বন্ধ করিতে হইবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি অবিলম্বে বাসত্মাবায়ন করিতে হইবে। এই ৮ দফা দবি বাসত্মবায়নের লক্ষে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানাগেছে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!