৭১ ভরি স্বর্নালংকার ও অস্ত্র উদ্ধার
রাশেদুল ইসলাম খান,বিজয়নিউজ ২৪ ডটকম,মানিকগঞ্জ : র্যাবের পোষাক ব্যবহার করে মানিকগঞ্জের দৌলতপুরে ডাকাতি করে ফেরার পথে সোমবার রাতে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। এসময় এদের কাছ থেকে ৭১ভড়ি স্বর্নালংকার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল মেজর পরিচয়দানকারী সাইমন, চাকুরীচ্যুত সেনা সদস্য সাজ্জাদ, মনিরম্নল, চাকুরীচ্যুত বিডিয়ার সদস্য আলম, সোহেল, মোশারফ, সময়েল বৈদ্য ও মাইক্রোবাস চালক জালাল। মঙ্গলবার বিকেল তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া।
পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘিওর থানার তেরশ্রী স্কুল মাঠের কাছে একটি মাইক্রোবাস থামিয়ে চেকিং কালে সাইমন নামের একজন মেজর পরিচয় দিয়ে আইডি কার্ড প্রদর্শন করে। এসময় সাইমন বাকিদের র্যাব সদস্য বলে পরিচয় দেয়। পরিচয় দেয়া সত্বেও পুলিশের সন্দেহ হলে তাদের ব্যবহৃত গাড়ী এবং দেহ তলস্নাসী করে ৭১ ভরি স্বর্ণালংকার, ১শ ভরি রম্নপা, র্যাবের পোষাক, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হ্যান্ডকাপ ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দৌলতপুর উপজেলার চিত্ত রঞ্জন কর্মকারের বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে। ইতিপূর্বে তারা র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরম্নদ্ধে ঘিওর ও দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।








