Home  » ঢাকা বিভাগ

সরিষাবাড়ীতে পিতার সাথে অভিমান করে কন্যার আত্মহত্যা

Posted-বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২ Time-২:২১ am ◊ বাংলা- ১০ ফাল্গুন ১৪১৮ সাল । বিভাগ-ঢাকা বিভাগ  


সোলায়মান বাবুঃ বিজয় নিউজ ২৪ ডটকম, জামালপুর প্রতিনিধিঃ সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রাবেয়া সুলতানা ছবি পিতার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পৌরসভার ধানাটা এলাকার আঃ বারীর অভিমানী ছোট কন্যা ছবি কয়েক মাস যাবৎ বিভিন্ন ধরণের পারিবারিক সমস্যার মধ্যে ছিল বলে তার ঘনিষ্টজনরা জানান। গত শুক্রবার দুপুরে অভিমানে জীবাণুনাশক এক বোতল ডেটল পান করে বলে জানা গেছে। সন্ধ্যায় কলেজের কোচিং এর পড়া শেষ করার পর ছবির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে জামালপুর সদর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে। পরদিন সকালে অনেকটা তড়িঘড়ি করে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা গ্রামে আঃ বারীর গ্রামের বাড়ীতে ছবির লাস দাফন করা হয়। কলেজ ছাত্রী ছবির মৃত্যুকে পরিবারের কথিত ‘ষ্টোকে মৃত্যু’র প্রচারনা এবং দাফনে লুকোচুরির ঘটনা এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। বিষয়টি রহস্য জনক বলে অনেকে মন্তব্য করেন।

সরিষাবাড়ীতে বিএনপির প্রভাতফেরিতে পুলিশের বাধা

সোলায়মান বাবুঃ বিজয় নিউজ ২৪ ডটকম ,জামালপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা বিএনপির প্রভাতফেরিতে পুলিশ বাধা দিয়েছে বলে জানা গেছে। গতকাল সকালে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে বিশাল প্রভাতফেরি পৌরসভার শিমলাবাজার এলাকার ঐতিহাসিক গণময়দানে স্থাপিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। বিএনপি এবং অংগ সংগঠনের নেতাকর্মীরা পৌরসভা কার্যালয়ের সামনে এলে পুলিশী বাধায় ফিরে গিয়ে সরিষাবাড়ী আর ইউ টি স্কুলের শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং মোনাজাত করে। মহান একুশে উপলক্ষে উপজেলা বিএনপির  দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শিশুদের রচনা প্রতিযোগীতা, বিতর্ক প্রতিয়োগীতা, ছবি আঁকা, আলোচনা সভা। স্থানীয় আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাত ফেরিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!