সরাইলে মহান শহীদ দিবস পালন, তিনজন ভাষাসৈনিককে সম্মাননা প্রদান
শেখ মো: ইব্রাহীম, বিজয় নিউজ২৪ ডটকম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরাইল প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ। উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়েত মোহাম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শওকত হোসেন, কৃষি অফিসার মো: মশিহুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সমাজসেবা কর্মর্কতা মো: জহিরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা: মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল জববার, প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান,প্রেস ক্লাবের সভাপতি মো: আইয়ুব খান, উপজেলা উদীচী শিল্প গোষ্ঠীর সহ-সভাপতি মো: শরীফ উদ্দিন , সাংবাদিক শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
তাছাড়া, প্রশাসনের উদ্যোগে উপজেলার তিনজন ভাষাসৈনিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন, ভাষাসৈনিক অধ্যক্ষ শেখ মোঃ আবু হামেদ, এডভোকেট আব্দুস সামাদ ও ওয়াহিদ হোসেন রাধন।








