শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিরাজগঞ্জের নতুন শহীদ মিনারে মানুষের ঢল
আমিনুল ইসলাম, বিজয় নিউজ ২৪ ডটকম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিরাজগঞ্জে আরো একটি নতুন শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন ও পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলা শহীদ মিনারের ভিত্তি প্রস্তন স্থাপন করেন। এসময় জেলা পুলিশ প্রশাসন,আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষের সমাগম হয়। তবে বিএনপির কাউকে ওই অনুষ্ঠান এবং পুষ্পস্তক দিতে দেখা যায়নি। পরে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে নতুন শহীদ মিনার ‘‘মুক্তি সোপান’’ সকলের জন্য উন্মুক্ত করে দিলে প্রেসক্লাব, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তমবক অর্পণ করে। এ সময় শেস্নাগানে শেস্নাগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক আমিনুল ইসলাম চৌদূরী নতু শহীদ মিনারকে স্যালুট জানিয়ে পুষ্প বেদিতে রাখেন। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মহান ভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহরের বিভিন্ন সংগঠন নানা কর্মসুচি পালন করেছে।








