ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জেড জামান, বিজয় নিউজ ২৪ ডট কম, ফরিদপুর ঃ ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার আওলাদ আলী ফকির, পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংগঠন, ফরিদপুর প্রেসক্লাব,সোনালী ব্যাংক ডিজিএম অফিসের উদ্যোগে প্রধান শাখা ও ফরিদপুর শাখা, সোনালী ব্যাংক এমপোয়েজ ইউনিয়ন বি-২০২, বিভিন্ন রাজনৈতিক দল ও সামজিক সংগঠন পূষ্পমাল্য অর্পণ করেন। এরপর মঙ্গলবার ভোর থেকেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রভাত ফেরি করে শহীদ মিনারে এসে পূষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে, আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনালী ব্যাংক এমপয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যাংকের জেনারের ম্যানেজার মেসবাহ্ উল হক, ডি. জি. এম. মোশাররফ হোসেন, অঞ্জন কুমার বোস, মানিক চন্দ্র মন্ডল, মো. সিরাজুল ইসলাম, মো. বক্তার হোসেন, ইসতাকুর রহমান, আলতাফ হোসেন, মাহফুজুর রহমান মবিন, ফিরোজ শাহ নেওয়াজ, গফুর শেখ, শাহ ইকবার হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এর আগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল মতিন ফকির, সাধারন সম্পাদক আরিফ ইসলাম, জাহিদ রিপন, আমিনুর রহমান ফরিদ, সালামত হোসেন খান, মঞ্জুয়ারা স্বপ্না, কে. এম. রুবেল, শেখ আকবর হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, অভিজিৎ রায়, রুহুল কবির জুয়েল প্রমুখ।
চরভদ্রাসনে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার নানা কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
২১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় বিশাল এক প্রভাত ফেরী ঘুরে এসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার সভাপত্বি করেন ইউ.এন.ও. মোঃ আব্দুর রশিদ। বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, থানা আ’লীগ সভাপতি মোঃ আজিজুল হক, কৃর্ষি অফিসার এ,কে,এম মহিউদ্দিন, শিক্ষক হাসানুজ্জামান, স্থানীয় আ’লীগ নেতা জহিরুল ইসলাম বাসু, নূর মোহাম্মদ, গোলাম মোস্তফা, সাঈদুর রহমান খালাসী ও কে.এম. বেলায়েত হোসেন রুবেল প্রমূখ। পরে ভাষা শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়ার মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ জোবাইর হোসাইন। একই দিন বাদ জোহর বিভন্ন মসজিদে দোয়ার মাহফিল পরিচালিত হয়েছে বলে জানা যায়। এছাড়া উপজেলা সরকারী কলেজ প্রাঙ্গনে বিকাল ৩টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করার মধ্যে দিয়ে দিবসের সমাপ্তী ঘটে।








