Home  » জাতীয়, ঢাকা বিভাগ

ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে গেছে ঘরঃ ফায়ার সার্ভিসের দূরদর্শীতায় গোটা এলাকা রক্ষা পেল

Posted-বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২ Time-১:৪৪ am ◊ বাংলা- ১০ ফাল্গুন ১৪১৮ সাল । বিভাগ-জাতীয়, ঢাকা বিভাগ  

মোঃ আব্দুল কাইয়ুম, বিজয় নিউজ ২৪ ডটকম, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরে আগুন লেগে একটি ঘর পুড়ে গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১ ঘটিকার দিকে উপজেলা সদরের জয়বাংলা মোড়ের আবাসিক এলাকার মানিক কর্মকারের(৫০) বসত ঘরে আগুন লাগে এবং এতে ঘরসহ আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মানিক কর্মকারের ঘরে আগুন লাগলে কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী অবনী কর্মকারের ঘরেও আগুন ধরে যায়। কিন্তু আগুন লাগার সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা অল্পসময় ব্যবধানে ঘটনা স্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়।

এলাকার লোকজন ফায়ার সার্ভিসের তৎপরতায় সন্তুষ্ট প্রকাশ করে এ প্রতিবেদকের কাছে বলেন, যদিও এই এলাকাটা শহরের খুব ভিতরে অবস্থিত এবং যানবাহন চলাচলে অনুপযুক্ত রাসত্মা তবুও ফায়ার সার্ভিসের কর্মীরা অল্প সময়ের মধ্যে ঘটনা স্থলে এসে আগুন নেভায় এবং গোটা এলাকাবাসীকে আগুনের কবল থেকে রক্ষা করেছে। এজন্য আমরা ফায়ার সার্ভিসের প্রতি যথেষ্ট সন্তুষ্ট।

এ ব্যাপারে ওই বাড়ির সদস্য বিজন কর্মকার(২০) জানান, আগুনে আমার সকল সার্টিফিকেটসহ নানা রকম মূল্যবান কাগজপত্র  পুরে গেছে।

আবাসিক এলাকার বাসিন্দা মোঃ জালাল উদ্দিন বলেন, মাত্র ৭ মিনিটের ভেতর ফায়ার সার্ভিসের কর্মীরা না এলে এলাকাটা সম্পূর্ণ পুড়ে চাই হয়ে যেত।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডেও কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের কর্মী ও আমরা সাধারণ পাবলিক মিলে আগুন খুব দ্রম্নত নেভাতে পেরেছি। যদি ফায়ার সার্ভিস শীঘ্রই না আসত তবে সমসত্ম এলাকা পুড়ে যেত।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ শাহীন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে যতদ্রম্নত সম্ভব ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি আমরা। কিভাবে আগুনের সূত্রপাত হল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভখাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!