Home  » বিনোদন

পূর্ণিমার নিরবতা

Posted-বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২ Time-১২:৪০ am ◊ বাংলা- ৪ ফাল্গুন ১৪১৮ সাল । বিভাগ-বিনোদন  

বিজয় নিউজ ২৪ ডটকম : পূর্ণিমা আপাতত ছবির শুটিং করছেন না। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনেও পূর্ণিমার উপস্থিতি দেখা যায়না খুব একটা। যার সূত্র ধরে শুরু হয়ে গেলো পূর্ণিমাকে নিয়ে নানা ধরনের আলোচনা। বিশেষ করে পূর্ণিমা মা হচ্ছেন এমনি আলোচনা বেশি শোনা যায়। কয়েকটি পত্রিকায়ও পূর্ণিমার এমন সংবাদ ছাপা হয়েছে। সমপ্রতি চ্যানেল আইয়ের নতুন অনুষ্ঠান সেরা নাচিয়ে অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে পূর্ণিমাকে দেখে সবারই ভুল ভাঙে। তার কোন পরিবর্তন নেই। আর তিনি এ নাচিয়ে অনুষ্ঠানের একজন বিচারক। পূর্ণিমাকে নিয়ে নানারকম কথার সূত্র ধরে পূর্ণিমা বলেন, জানি না কেন এমন হয়। এর আগেও আমার প্রেম, বিয়ে নিয়ে এরকম অনেক গুঞ্জন উঠেছে। তারপর আবার ডিভোর্স আর সন্তান হওয়া নিয়ে একাধিক গুঞ্জন চলছে। আমি এ ধরনের গুঞ্জনমুক্ত হবো কবে সেই অপেক্ষায় আছি। পূর্ণিমা মূলত চলচ্চিত্রে কম অভিনয়ের কারণেই আগের মতো শুটিং, ডাবিং করছেন না বিধায় তাকে নিয়ে কিউরিসিটি বেশি দেখা যায়। পূর্ণিমা অভিনীত যে কয়টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার সবক’টি শুটিং ও ডাবিং শেষ হয়ে গেছে। নতুন কোন ছবিতেও অভিনয় করছেন না পূর্ণিমা। ইতিমধ্যেই তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। ছবির নাম ‘আই লাভ ইউ’। এটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয়ে ছিলেন সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। এরপর ধারাবাহিকতায় পূর্ণিমা অভিনীত ছবি মুক্তি অপেক্ষায় আছে মোট চারটি। এগুলো হলো- গাজী মাহবুবের পরিচালনায় ‘রাজা সূর্য খাঁ’। ছবিতে পূর্ণিমার সঙ্গে অভিনয়ে আছেন নীরব এবং কাজী মারুফ এবং সিনিয়র শিল্পীদের মধ্যে রয়েছেন সোহেল রানা, কবরী, ববিতা, আনিস, টেলিসামাদসহ আরও অনেকেই। সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার স্বামী আমার অহংকার’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয়ে আছেন আমিন খান এবং রিয়াজ। এফআই মানিকের পরিচালনায় ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে আছেন শাকিব খান। এছাড়াও আরও অভিনয়ে আছেন নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ইফতেখার আহমেদ ফাহমীর পরিচালনায় ‘টু বি কন্টিনিউড’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে আছেন সংগীত তারকা তাহসান। পূর্ণিমা বলেন, সবক’টি ছবিই একটি থেকে অন্যটি এক্সক্লুসিভ। সঙ্গে বড় বড় তারকারাতো আছেনই। সব ছবিই এ বছর মুক্তি পাবে। আশা করছি ‘আই লাভ ইউ’র মতো দর্শক পছন্দের ধারাবাহিকতা বজায় থাকবে। আর সে অপেক্ষাতেই এখন আছি। তাই কে কি বললো সে দিকে আমার ভ্রুক্ষেপ নেই। বরং নিজের আগামীটা গুছাচ্ছি নিজের মতো করে

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!