Home  » সাহিত্য পাতা

ঢাকায় শুরু হয়েছে মীরাক্কেলের অডিশন

Posted-শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২ Time-৯:৫০ pm ◊ বাংলা- ২১ মাঘ ১৪১৮ সাল । বিভাগ-সাহিত্য পাতা  

বিজয় নিউজ ২৪ ডটকম :   ‘মীরাক্কেল’ এতো বেশি জনপ্রিয় হয়ে উঠে যে, বাংলাদেশের প্রতিযোগিরাও মানুষকে হাসানোর চ্যালঞ্জে নিতে আগ্রহী হয়ে উঠে । ২০১০ সাল থেকে এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিযোগিরা অংশ নেওয়া শুরু করে  এতে আমাদের দেশে  ‘মীরাক্কেল’–এর জনপ্রিয়তা আরো বেড়ে যায়। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে  গতবারের আয়োজন র্অথাৎ ‘মীরাক্কেল-৫’ -এর দ্বিতীয় রানারআপ হন বাংলাদেশের মেয়ে ফারজানা সগির শশী। এ বছরও এতে বাংলাদেশের ৪জন প্রতিযোগী অংশ নিচ্ছে। আমাদের এখানে অনুষ্ঠানটির তুমুল জনপ্রিয়তায় জি বাংলা চ্যানেল এবার বাংলাদেশে  ‘মীরাক্কেল-৭’ এর অডিশন নিতে এসেছে।

ছন্দ-রসে টইটুম্বর উপস্থাপক মীররে অসাধারণ কারশিমা ‘মীরাক্কেল’-কে জনপ্রিয় করে তুলতে প্রধান ভূমিকা পালন করছে। মীরের মন মাতানো উপস্থাপনা অনুষ্ঠানটিকে  টিআরপি রেটিংয়ে র্শীষে নিয়ে গেছে  ।  অনেকেই মনে করেন, মীর এখন পুরো ভারতর্বষরে সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক। মীরাক্কেলের মতো তিনিও দুই বাংলাতে দারুণ জনপ্রিয়। অনেক সময় প্রতিযোগীদের  দূর্ববল পারফরমেন্সের পরও শুধুমাত্র মীরের চমৎকার উপস্থাপনার কারনে সেই এপিসোডটি উতরে যায় । পশ্চিম বাংলার জনপ্রিয় রম্যলেখক সঞ্জীব চট্টোপাধ্যায় তার সম্পর্কে বলেছেন, ‘মীর তুমি হচ্ছ আমীর’ । সত্যিই মীরকে উপস্থাপনা জগতের আমীর বলা যায়। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া উপস্থাপনা । খুব কম উপস্থাপকই আছনে যারা এটি পারেন । মীর উদ্ভাবিত ‘অসমশালা’ গানটি র্বতমানে মানুষের মুখে মুখে । তার বলা শায়েরিগুলো সবাই খুব পছন্দ করেন।

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জর-৭ এর অডিশন শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকে এফডিসির ৪নং ফ্লোরে। মীরাক্কেলের অনুষ্ঠান পরিচালক শুভংকর চট্টোপাধ্যায়, নির্বাহী পরিচালক নবনীতা সেন ঢাকায় এসেছেন। এই দলে মীরের থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি আসতে পারেন নি ।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!