Home  » আজব দুনিয়া

প্রেমের জন্য ধর্মান্তরিত হবেন ব্যারিমোর!

Posted-রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২ Time-১১:২২ pm ◊ বাংলা- ১৬ মাঘ ১৪১৮ সাল । বিভাগ-আজব দুনিয়া  

বিজয় নিউজ ২৪ ডটকম: পয়জন আইভিখ্যাত অভিনেত্রী ড্রু ব্যারিমোর সম্প্রতি জানিয়েছেন, বাগদত্তা উইল কোপালম্যানের ইহুদি ধর্ম বিশ্বাসে তিনি আস্থা রাখতে চান। আর এতে স্তব্ধ হয়ে গেছে পুরো হলিউড। এ বছরের শেষ নাগাদ বিয়ের অনুষ্ঠানটিও পুরোপুরি ধর্মীয়ভাবেই আয়োজন করতে চান তিনি। এজন্য এ জুটি এখন থেকেই খোঁজ-খবর নিতে শুরু করেছেন। এক্ষেত্রে অবশ্য তাদের বন্ধু জনপ্রিয় কমেডিয়ান অ্যাডাম স্যান্ডলারকে সহযোগিতা করতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে এ তারকার বাগদত্তা কোপালম্যান বলেছেন, সে তো বড়ই হয়েছে ইহুদি পরিবারে। এবং আমার পরিবারও চায় আমাদের সন্তান ইহুদি ধর্মমতে বিশ্বাসী হোক। এদিকে বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ব্যারিমোরের মুখপাত্র। তিনি বলেছেন, ড্রু ধর্মান্তরিত হওয়ার কোন পরিকল্পনা করেননি।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!