সুন্দরবনে বাঘের কবল থেকে পিতাকে ছিনিয়ে আনলো এক পুত্র!
আব্দুল আলিম, বিজয় নিউজ ২৪ ডটকম, সাতক্ষীরা প্রতিনিধি : প্রায় দশ মিনিট বাঘের সাথে লড়াই করে নিরঞ্জন মন্ডল (৫১) নামের এক জেলেকে ফিরিয়ে এনেছে তার ছেলে তাপস মন্ডল। শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের মাথাভাঙা খাল এলাকায় এ ঘটনা ঘটে। মারাত্নক আহত অবস্থায় নিরঞ্জনকে শ্যামনগর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগরের কালিঞ্চি গ্রামের তাপস মন্ডল (২৭) জানান, বৃহস্পতিবার তার পিতা নিরঞ্জন মন্ডলকে নিয়ে সুন্দরবনে যায় কাকড়া ধরতে। বেলা দশ টার দিকে সুন্দরবনের মাথাভাঙা নদীর দাতিনাখালী খালে কাকড়া ধরার সময় বনের মধ্য থেকে একটি বাঘ এসে নৌকায় বসা নিরঞ্জনকে ধরে বনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার ছেলে তাপসের হাতে থাকা বৈঠা নিয়ে বাঘের ওপর পাল্টা আক্রমণ শুরু করে। প্রায় দশ মিনিট বাঘের সাথে লড়াই করে তার বাবাকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। এক পর্যায়ে বাঘটি বনে ফিরে যেতে বাধ্য হয়। বাঘের আক্রমণে নিরঞ্জনের বুকে ও ঘাড়ে মারাত্নক ক্ষতের সৃষ্টি হয়েছে। নিরঞ্জনকে দুপুরে শ্যামনগর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। সুন্দরবনের সাতক্ষীরা রেন্জের এসিএফ তৌফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।।
সাতক্ষীরায় তীব্র শীতে ২ দিনে শিশুসহ ৬ জনের মৃত্যু
আব্দুল আলিম, বিজয় নিউজ ২৪ ডটকম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ঘন কুয়াশা ও উত্তরে হিমেল হাওয়ায় জনজীবন থমকে দাঁড়িয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যমত্ম সুর্যের দেখা মিলছে না । প্রচন্ড শীতে শিশু ও বয়েস্করা কাবু হয়ে পড়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনে জেলার বিভিন্ন স্থানে ১শিশু ও ৫ বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার জেলার পাটকেলঘাটা থানায় ৪ বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু হয়েছে। এরা হলেন- পাটকেলঘাটার আচিনতলা গ্রামের কাসেম শেখের স্ত্রী আছিয়া খাতুন (৬৫), জুজখোলা গ্রামের নিয়ামত আলীর স্ত্রী ময়না বিবি (৬৭), ইসলামকাটী গ্রামের মৃত মাদার আলী খানের পুত্র মুনসুর আলী (৫৯) ও থানা সদরের পশ্চিমপাড়ার ভিক্ষুক সখিনা (৭০) । একই দিন সকালে দেবহাটার নওয়াপাড়া গ্রামের শরিফুল শেখের কণ্যা নাছিমা খাতুন (২) মারা যায়। শুক্রবার সাতÿীরা সদর উপজেলার শিমুলবাড়ীয়া দক্ষিন পাড়ার মৃত শের আলীর পুত্র অজিয়ার রহমান(৬০) মারা গেছেন। তীব্র শীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরায় ইন্টারনেটের মাধ্যমে জম্ম-মৃত্যু
নিবন্ধন সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন
আব্দুল আলিম, বিজয় নিউজ ২৪ ডটকম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ইন্টারনেটের মাধ্যমে জম্ম-মৃত্যু নিবন্ধন সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ আবদুস সামাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সহায়তায় অনুষ্ঠিত উক্ত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আকবর আলী। সাতক্ষীরা জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জবাবদিহিতামুলক দুর্নীতিমুক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়ার অংশ হিসেবে ইন্টারনেটের মাধ্যমে জম্ম-মৃত্যু নিবন্ধন সনদ প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দেয়াই এর লক্ষ্য। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউএনও দৌলতুজ্জমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হায়দার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাফর রানা, কৃষি কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।








