বগুড়ায় তিনদিনের উচ্চাঙ্গ সঙ্গীত কর্মশালা শেষ
প্রদীপ মোহন্ত,বিজয় নিইজ ২৪ ডটকম,বগুড়া: বগুড়ায় তিনদিনের উচ্চাঙ্গ সঙ্গীত কর্মশালা গত বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে ভারত থেকে আগত শিল্পিদের গীতি আলেখ্য ও
সঙ্গীত অনুষ্ঠান ও উচ্চাঙ্গ সঙ্গীত কর্মশালার সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান।তিনি বলেন, সংস্কৃতির মাধ্যমে ভাবের আদান প্রদান সহজ হয়। বন্ধুপ্রতিম দেশ ভারত থেকে আগত শিল্পীদের প্রশিক্ষণের মাধ্যমে আজ একটি সংস্কৃতিরভাবের আদান প্রদান হয়ে গেল। এভাবে প্রতিবেশি দুটি দেশের সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জনগনের কাছাকাছি যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বগুড়ায় প্রতিক্রিয়াশীলদেরকে উতরিয়ে প্রগতিশীল সংগঠনগুলো ব্যাপক সাহসিকতার মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যা সত্যিই আশার কথা ।
বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সাগর বসাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের সঙ্গীত গুরু জয়ন্ত চট্রপাধ্যায়, জোটের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান, এটিএন নিউজের বগুড়া ব্যুারো চীফ চপল সাহা। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন।
৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে গত ১৮ ডিসেমবর থেকে ২০ ডিসেম্বর পর্যমত্ম উচ্চাঙ্গ সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত বিশারদ সঙ্গীত আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যয় মহাশয়ের সুযোগ্য পুত্র, ভীষ্মদেব মেমোরিয়াল ট্রাস্ট মিউজিক্যাল একাডেমী, কলকাতার পরিচালক শ্রী জয়মত্ম চট্টোপাধ্যয় ও তার দল।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী