Home  » সিলেট বিভাগ

৬ কোটি টাকার স্থাপনা ও মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে : জনবল সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জের কার্প মৎস্য হ্যাচারীতে

Posted-সোমবার, ৮ অগাষ্ট, ২০১১ Time-১২:২৪ pm ◊ বাংলা- ২৪ শ্রাবণ ১৪১৮ সাল । বিভাগ-সিলেট বিভাগ  

হোসাইন আহমদ, বিজয় নিউজ ২৪ ডটকম, দক্ষিণ সুনমাগঞ্জ থেকে: মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় স্থাপন করেছে কার্প হ্যাচারী কমপে­ক্স। ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে এশিয়ান ব্যাংক ও ডেভলাপমেন্ট ব্যাংকের সহায়তায় ২৫ একর জায়গা নিয়ে ৬ কোটি টাকা ব্যয়ে শান্তিগঞ্জ এলাকায় মৎস্য হ্যাচারীটি নির্মাণ করা হয়। ১৯৯৭ সালে এটির অফিসিয়াল কার্যক্রম পুরোদমে শুরু হয়। হ্যাচারীতে রয়েছে রেনু ও পোনা উৎপাদনের জন্য অভারহেড ট্যাংক,চারকুলার ট্যাংক,ছোট বড় ১৮টি পুকুর,অফিস ভবণ সহ কর্মচারী ও কর্মকতার বাস ভবন।এ হ্যাচারীতে ১৯ জন্য কর্মচারী -কর্মকর্তা থাকার কথা থাকলেও দায়িত্বে আছেন হ্যাচারী কর্মকর্তা শাহজাহান মোহাম্মদ আনিসুর রহমান, ফিসারম্যান কাম গর্ড সহ মাত্র ২ জন্য বাকী ১৭টি পদ দীর্ঘ দিন থেকে শূন্য রয়েছে।জনবল সংকট ও পরিবহন অবকাটামোগত সমস্যার কারণে মৎস্য চাষীদের চাহিদা অনুযায়ী পোনা উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে এ প্রতিষ্টানটি।

তাছাড়া মৎস্য হ্যাচারীতে কোটি কোটি টাকার স্থাপনা ও মূল্যবান যন্ত্রপাতি পাহারা দেয়ার কেউ নেই।  মৎস্য হ্যাচারী থেকে বৈদ্যুতিক ট্রার্নফরমার, মোটর, জেনারেটর,হ্যাচীং বোতল ও মূল্যবান যন্ত্রাংশ সহ লাখ লাখ টাকার মালামাল চুরির সম্ভবনা দেখা দিয়েছে। তাছাড়া মূল্যবান অনেক যন্ত্রপাতি মাটির সঙ্গে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসী বলছেন, সরকার ইচ্ছে করলে মৎস্য হ্যাচারীকে জনবল সংকট ও পরিবহন অবকাঠামোগত সমস্যা দুর করে  মাছের রেনু ও পোনা উৎপাদনের পরিমান বৃদ্ধি করে এলাকার আর্থ সমাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারে।

হ্যাচারী কর্মকর্তা  শাহজাহান আনিসুর রহমান এ প্রতিবেদক কে জানান, মৎস্য হ্যাচারীটি দীর্ঘকাল সংস্কার ও মেরামতের অভাবে জরাজীর্ণ ,ভঙ্গুর হওয়া ইত্যাদি কারণে কর্মকতা-কর্মচারীদের পক্ষে সার্বক্ষনিক ভাবে অবস্থান করা সম্ভব হয়না। সরকার জনবল সংকট ও পরিবহন অবকাঠামোগত সমস্যা দুর করলে প্রতিষ্টানটি লাভের মুখ দেখবে বলে তিনি মনে করেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!