Home  » চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে কতোয়ালী থানার অভিযানে ২০ জন পতিতা ও ২৭ জন পুরম্নষ গ্রেফতার

Posted-সোমবার, ২৫ জুলাই, ২০১১ Time-১১:৩২ pm ◊ বাংলা- ১০ শ্রাবণ ১৪১৮ সাল । বিভাগ-চট্টগ্রাম বিভাগ  


মোঃ শেখ রেজাই রাববী ,বিজয় নিউজ ২৪ ডটকম,চট্টগ্রাম: অসামাজিক কার্যকলাপ বন্ধে চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটলগুলোতে বিশেষ অভিযান শুরম্ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন-সিএমপি। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে কোতয়ালী এলাকার ‘শিলটন’ ও ‘আলকরিম’ নামের দুটি হোটেল থেকে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানকালে হোটেলগুলো থেকে ২০ জন নারী ও ২৭ জন পুরম্নষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেক কিশোরী রয়েছে। অভিযানকালে ওই হোটেলের ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা জানালা দিয়ে পালিয়ে যায় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এমনিতে নিয়মিত বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হলেও পুলিশ কমিশনারের নির্দেশে রোজার আগে এ বিশেষ অভিযান শুরম্ন করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ৪৭ নারী পুরম্নষকে সাজা দিয়েছে আদালত। মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল শনিবার তাদেরকে এই সাজা দেন। সাজায় উলেস্নখিতদের ৫ দিনের কারাদন্ড ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ দিনের কারাদন্ড দেয় আদালত।

উলেস্নখ্য, গত ১২ জুলাই এক কলেজ ছাত্রী ও তার বন্ধুকে জোরপূর্বক তুলে নিয়ে নগরীর চকবাজারে আল আকাবা নামে একটি হোটেলে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পরিদর্শক (তদমত্ম) জিএম মিজানুর রহমান। এ ঘটনার পর নগরীর আবাসিক হোটেলগুলোর অসামাজিক কার্যকলাপ নিয়ে টনক নড়ে পুলিশের ।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!