হবিগঞ্জের পারকুল চা বাগানের ব্যবস্থাপক লম্পট সাজ্জাদ হোসেন এর অপসারণের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা
মোঃ টিপু মিয়া, বিজয় নিউজ ২৪ ডটকম, হবিগঞ্জঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানে বাগান ব্যবস্থাপক লম্পট সাজ্জাদ হোসেন এর অপসারণ এবং বিচার দাবিতে মঙ্গলবার শ্রমিক ধর্মঘটের
ডাক দিয়েছে শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সাজ্জাদ হোসেন ছুগেরা খাতুন নামে এক নারী শ্রমিকের শ্লীলতাহানীর চেষ্টা করেছে।ছুগেরা খাতুন এর ভাই আবুল কালাম জানান, গত ১৪ জুলাই বাগানের বাংলোতে কাজ করার সময় ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন শীলতাহানীর চেষ্টা করে। এত দিন অপেক্ষা করে কোন বিচার না পেয়ে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে।এ ব্যাপারে বাগান ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন বলেন, দেড় বছর আগে বাগানে যোগদান করি। এরপর থেকে বাগানের গাছ চুরি, মাছ চুরি ও চা চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পদক্ষেপ নেই। এতে বাগানের একটি কুচক্রী মহলের স্বার্থে আঘাত লাগে। এরপর থেকে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে নারীকে শীলতানীর ঘটনা সাজিয়েছে।
হবিগঞ্জের ১৮০ বোতল ফেনসিডিল ও ২ বোতল হুইস্কি সহ আটক ১
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রাম থেকে মঙ্গলবার সকালে ১৮০ বোতল ফেনসিডিল ও ২ বোতল হুইস্কি সহ সুনীল দাশ (৪৬) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।আটককৃত সুনীল দাশ গ্রামের উপেন্দ্র দাশ এর ছেলে।হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ জীবন কৃষ্ণ দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ২০ মিনিটে তিনি ডিবি’র উপ-পরিদর্শক মানিকুল ইসলামসহ একদল পুলিশ নিয়ে সুনীলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় প্রতি ৫টি ফেনসিডিল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট আকারে উদ্ধার করেন ।জীবন কৃষ্ণ দে আরো জানান, সুনীলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী