পরকিয়া প্রেমের সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে প্রতারিত বুলি
গোলাম রাববানী নাদিম. বিজয় নিউজ ২৪.কম. বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : পরকিয়া প্রেমের সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত বুলি
বেগম। অপর্কম করায় স্বামী ও পিতার বাড়ীতে স্থান না পেয়ে নবজাতককে নিয়ে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছেন।জানাগেছে, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া বেপারীপাড়া গ্রামের জয়নাল মিয়ার পুত্র মিন্টু ৪ বছর যাবত চাকুরীর সুবাদে সৌদি আরবে থাকেন। এই সুযোগে মিন্টু মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী বুলি বেগম পাশ্র্ববর্তী কালিম উদ্দিন ড্রাইভারের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে । তাদের এই অবৈধ সর্ম্পকের এক পর্যায়ে মিন্টু মিয়ার স্ত্রী বুলি বেগম অন্তসত্ত্বা হয়ে পড়ে। এ খবর পেয়ে ১ মাস পূর্বে মিন্টু মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে বিস্তারিত ঘটনা জেনে বউকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। পরে এলাকার মাতববরগণদের আপোষ মিমাংসায় বউকে স্বামী মিন্টু মিয়ার বাড়ীতে ফেরত দিয়ে যায়। এ অবস্থায় মিন্টু মিয়া ২৬ জুন ২০১১ আবার সৌদি আরবে চলে গেলে পরদিনই একটি পুত্র জন্ম গ্রহন করে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মোটা অংকের অর্থের বিনিময়ে এলাকায় নব নির্বাচিত মেম্বার খোকা মিয়া লম্পট কালিম উদ্দিন ড্রাইভারে সাথে আঁতাত করে নবজাতককে হত্যার উদ্দেশ্যে ৩০জুন রাতে বাড়ীর পার্শ্র্বে জলাশয়ে ফেলে রাখে। গভীর রাতে একদল জেলে মাছ শিকারের উদ্দেশ্যে বিলের পাড়ে গিয়ে সেই নবজাতক শিশুটিকে উদ্ধার করে খোকা মেম্বারের কাছে হস্তান্তর করে। উপায়ন্ত না দেখে বাধ্য হয়েই সেই শিশুটিকে আবারও মায়ের কোলে ফেরত দেয়। লম্পট কালিম উদ্দিনকে বিয়ের প্রস্তাব দেয় । কিন্তু কালিম উদ্দিন প্রথম স্ত্রী ৩ সন্তানের জননী রেজিয়া বেগম ২য় বিয়ে অনুমতি দেয়নি । স্বামী ও পিতার বাড়ী থেকে বিতাড়িত হয়ে প্রতারিত বুলি বেগম বিচারের আশায় অসহায় নবজাতককে নিয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুড়ছে। এ ব্যাপারে প্রতিবেশি খোকা মেম্বার জানান, বিষয়টি স্থানীয় গ্রাম্য মাতাববরদের মাধ্যমে আপোষ মিংমাসার চেষ্টা চলছে, আজ কালের মাধ্যেই নিস্পত্তি হবে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী