Home  » রাজনৈতিক

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা

Posted-বুধবার, ২৯ জুন, ২০১১ Time-১:০২ pm ◊ বাংলা- ১৫ আষাঢ় ১৪১৮ সাল । বিভাগ-রাজনৈতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম : বৃহস্পতিবার আবারও সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল  একথা জানান।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধান সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনসহ দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
গত ১৬ জুন সংবাদ সম্মেলন করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। এই ব্যবস্থা বহাল রাখার পর সরকারের সঙ্গে আলোচনা করতে রাজি রয়েছেন বলেও তার অভিমত ব্যক্ত করেন। বিরোধী দলীয় নেতার এমন বক্তব্যের পর গত শনিবার (২৫ জুন) আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল জাতীয় সংসদে উত্থাপন করেন।
প্রসঙ্গত,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখাসহ অন্যান্য দাবিতে আন্দোলন করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতসহ শরিক বেশ কয়েকটি সমমনা দল

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!