Home  » রাজশাহী বিভাগ

বগুড়ায় পুলিশের হাতে ধরা পড়লো ১৬ ব্যাংক ডাকাত

Posted-বুধবার, ২৯ জুন, ২০১১ Time-৪:০৬ pm ◊ বাংলা- ১৫ আষাঢ় ১৪১৮ সাল । বিভাগ-রাজশাহী বিভাগ  

প্রদীপ মোহন্ত,বিজয় নিউজ ২৪ ডটকম,উত্তরাঞ্চল প্রতিনিধি : ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কৌশলে তা ডাকাতি করার সঙ্গে জড়িত ১৬ ডাকাতকে গ্রেফতার করেছে বগুড়ার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দু‘টি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার এবং পুলিশের হ্যান্ডকাপ ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দেশের দক্ষিনাঞ্চলের বাসিন্দা হলেও মূলতঃ তাদের আস্তানা ঢাকা কেন্দ্রীক। সেখান থেকে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা বিভিন্ন জেলায় গিয়ে পুলিশ ও র‌্যাব পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিলো।

গত সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে বগুড়া থেকে ৩ জন, নাটোর থেকে ৬ জন এবং নওগাঁ থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।

বগুড়ার সহকারি পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশে একটি দল সোমবার রাতে এই অভিযান শুরু করে। প্রথমে নওগাঁর হোটেল যমুনা আবাসিক থেকে ৭ জনকে, এরপর বগুড়া শহরতলীর তিনমাথা হোটেল রিসোর্ট আবাসিক থেকে ৩ জনকে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ি নাটোরের হোটেল প্রিন্স ও হোটেল মিল­াত থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ইতিপূর্বে বগুড়ার শেরপুর এবং নন্দীগ্রামে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ডাকাতির সাথে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।

গতকাল বুধবার সকালে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। এসময় বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, দেশের বিভিন্ন এলাকায় তারা প্রতারণার মাধ্যমে নানা কৌশল অবলম্বন করে ডাকাতি করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছে। একারণে তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!